অমর কবিতা
২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
(এই কবিতা টি মূলত একুশে ফেব্রুয়ারির বন্দনা। কবিতাটি ‘৫২” র সকল শহীদ ও তাদের স্বজনদের প্রতি উৎসর্গ করলাম।)
তপ্ত রুধিরে-
করিয়া কালিরে
লিখে গেল যারা-
অমর কবিতা।
জানায় তাদের হাজার সালাম
একাগ্রচিত্তে; কৃতজ্ঞতা।
চোখের পানিতে-
বুকের শোণিতে
ভাসালো বুক যে সব মাতা।
জানায় তাদের সমবেদনা
অকৃত্রিম গভীর শ্রদ্ধা।
যে কবিতা-
নয়কো বৃথা
আসে প্রতি; প্রযত প্রভাতে
হয়ে এক সফল সবিতা।
জাগায় প্রাণে নব জাগরণ
উন্নততর মানসিকতা।
‘৫২’র সেই ভাষা আন্দোলন-
জাগায় প্রাণে গভীর আলোড়ন
উদ্বেলিত করে সুপ্ত সত্তা,
এনে দেয় আজও বাঙ্গালীর জীবনে
চপল এক সফল ব্যগ্রতা।


সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপু তানভীর, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০

কদিন আগে একটা ফোন নিতে হয়েছে। আগের ফোনটা তিন বছরের মত সার্ভিস দিয়েছে। তবে টাচস্ক্রিনে সমস্যা দেখার কারণে সেটা ঠিক মত ব্যবহার করা যাচ্ছিল না। নতুন ফোন বলে সেটা...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন