কলকাতা, কলকাতা
০৫ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এই শহরের নীচে
একটা শহর আছে
বেনাম
বেনামই শুধু নয়
অদৃশ্য
এই শহরের নীচে মেট্রোরেল
মেট্রোরেলের নীচে
মায়ের বকুনি
নীল-শাদা স্কুলের পোষাক
বস্তির ঝগড়া
বুলডোজারে থেঁতলে দেওয়া
সম্মিলিত আর্তনাদ
আর ভুলে যাওয়া ভরা
একটা শহর
এই শহরের অনেক উঁচুতে
চল্লিশ তলায়
একটা শহর আছে
রবীন্দ্রনাথের বাস্ট্
ডিলানের উড়োখই পোস্টার
খ্রিস্টালের পলকাটা গ্লাসের সারি
আর ছাদময় বর্জ্যপাইপের জঙ্গলে
শিকারী পাখিদের বাসা ভরা
একটা শহর
যার নীচে আছে
জীবন্ত কবর দেওয়া একটা শহর
সন্ধ্যায় বৃষ্টি থামার
পর হঠাৎ ভয় পেলে
ব্যাঙেদেরে টুপ-টাপ ঝাঁপ দেওয়ার
একটা শহর
এই শহরের মাঝখানে
একটানে শহর আছে
দূর্গার চুরি করা মালা
পানা-পুকুরে ছুঁড়ে ফেলে
চিরকালের মতো চলে আসা
অপুদের একটা শহর
উত্তেজনা থিতিয়ে গেলে
রাত্রির গভীর পেয়ালায়
আলাদা আলাদা
ভাসতে বা ডুবতে থাকে
এই শহরের
এই সব শহরগুলো
-----------------
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন