প্রস্তুতি
১০ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রক্ত আর ধর্ষণের রাতে
স্থির করলাম
ভালোবাসার কবিতাই পাঠাবো তোমায়
তোমার পথের থেকে বহু দূর
এই গলি বেয়ে
গড়িয়ে আসছে যূথবদ্ধ চিৎকার
টের পেয়েছি আমারও দরজা আছে
ভেঙে ফেলার মতো
মিলেমিশে গড়িয়ে যাবার আগে
ভালোবাসাটুকু পাঠিয়ে দিলাম
রক্ত আর ধর্ষণের এই রাতদিনে
তোমাকে
প্রিয়জনদের জানিয়েছি দ্রুত এস-এম-এসে
এই সিদ্ধান্ত আমার
গলি বেয়ে যখন গড়িয়ে আসছে চিৎকার
আগামী দিনের
গেরিলা যুদ্ধের
প্রয়োজনে লুকিয়ে ফেলা দরকার
বাঁচিয়ে রাখা দরকার
আমাদের মতো ছোটোখাটো মানুষদের
ছেটোখাটো ভালোবাসাগুলো
-----------------
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন