আবারও ফিরে আসা হোক সাগর তীরে। সবুজের আকাংখায় নীলকে মনে হয় এক ধ্রুব সংকেতের মতো।
বেঁচে থাকার প্রলোভনে অনিশ্চিত পদক্ষেপ- স্মৃতি হয়ে থাকুক পাখিদের মগজে।
দ্রবনে বেগবান ভৌতিক রসায়নে আমার আর্তচিৎকার- কাঙ্খিত ফলাফল দূর সূর্যের লালিমা;
বেঁচে থাকো বেঁচে থাকো তুমি ফসিলের শরীরে, আলোড়নে,
বাহ্যত আকার ভুলে সফেদ ফেনাই হোক তোমার শেষ চরন, ফসিলে ফসিলে
আত্মগরিমা বিলিন হোক আমার শিহরনে। তবে কেনো এই রসায়ন, শরীরে মগজে?
আমার শরীর ভিজুক ঐ নীল জলে- ভাসুক, খেলুক, ফেনায় ফেনায়
প্রাগৈতিহাসিক সুখ সাথী করে।
ভাস্কো দা গামা'র নিশ্বাসে পৃথিবী দেখুক আমার দীর্ঘশ্বাস!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


