আবদ্ধ চক্রে সবুজ, মৃত তুমি আর তোমার চোখের বিষাদ
১৪ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তোমার চোখের বিষাদ নেমে আসে রাত্রির কালো হাত ধরে।
ভেঙে চুরে পড়ে থাকা বাতাসের শব জমা হয় কোন্ শরীরে!
রাত্রির কালো হাত ধরে যেন আরো কিসের নির্গমন!
চাঁদের শরীরে এক পৌরাণিক উপকথা।
জঞ্জালের কোঠরে ফুরিয়ে যাওয়া পারফিউমের বোতলের ঘ্রাণে
আলস্য মাখে গোপোন সুখ।
কোনো কোনো বৃষ্টির দিন আমাদের জন্য বয়ে আনে আত্মকেন্দ্রিকতা,
তীর্যক আর সুঁচালো একাকীত্ম আকার পায় বৃষ্টির শরীরে।
কামনাতপ্ত কোনো যুবতীর শরীরে বান ডাকে আর শববাহকেরা বৃষ্টির পানি নিজেদের অশ্রু বলে ভুল করে।
শূন্যতার বোধে কেউ আশ্রয় নেয় মদিরায়।
ধ্বংসস্তুপ থেকে উঠে আসে শান্তি।
তোমার শরীর ক্রমশ সবুজ হয়ে ওঠে।
আমি কি খুশি হয়ে উঠি?
মৃত তুমি আর তোমার চোখের বিষাদ ভেঙে ভেঙে ছড়ায় সবুজের শরীরে।
সবুজ এক প্রবাহিত রঙের নাম কোনো আবদ্ধ চক্রে।
ঘুম থেকে উঠে কোনো কলাপাতা ভোরের মতো এই সবুজ- ঘন থকথকে না আবার শতায়ু কোনো মৃতের স্মৃতির মতোও না।
এই সবুজ ভরা পূর্ণিমায় জ্যোছনার মতো।
মৃত তুমি আর তোমার চোখের বিষাদ বার বার ফিরে আসে, বার বার ফিরে যায়।
তারপরও কিছু কথা থাকে।
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৫:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন