X অক্ষে চেতনা আর Y অক্ষে বৃষ্টি নিয়ে...
০৮ ই অক্টোবর, ২০১০ রাত ১১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বৃষ্টির রাত।
হেঁটে চলেছি ভেঙে ভেঙে, যতটা না সময় তার থেকে বেশি রাত্রি। অতৃপ্ততা আজীবন জেনেও তৃপ্ততা সুদূর নয় যেহেতু
বৃষ্টি এখন উলম্ব রেখায়।
ভূমির সমান্তরালে X অক্ষ বরাবর চেতনা আর Y অক্ষে বৃষ্টি।
গ্রাফের আকাবাঁকা রেখা আমার জীবন জেনে প্রশ্নোন্মুখ আমার চোখ- তারপরও নিশ্চুপ।
গাছেদের আকাবাঁকা দেহে নাকি প্রাণ আছে! প্রেম আছে?
ক্লান্ত রাস্তা বয়ে চলে আজ, ক্লান্ত প্রাণ, ক্লান্ত প্রেম।
যুক্তিতে নাকি ভান থাকে, অসত্য থাকে, তাই আজ সারারাত
অযৌক্তিক কবিতা।
"শেষ কবে পা ভিজিয়েছেন শিশিরের জলে"- এই লোভনীয় বাক্যের
পিছনে যে কুট, লোভ আর ঘৃণা জড়িয়ে থাকে জানা হতো না
এই জীবনে এলে, তবুও এই জীবনকে ভালো না বেসে পারি না আমি-
এই জীবন আমাকে দিয়েছে শিশিরের জল।
কামনার রসে চুপচুপে কোনো রাত এই বৃষ্টির রাতের মতো ভেজা- কামনায় কোনো ভান থাকে না।
হেঁটে চলেছি ভেঙে ভেঙে, যতটা না জীবন তার থেকে বেশি সময়। হেটে চলেছি ভেঙে ভেঙে অনেক বেশি রাত্রি....
যুক্তিতে নাকি ভান থাকে, অসত্য থাকে, তাই আজ সারারাত অযৌক্তিক বৃষ্টি।
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন
আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ ...বাকিটুকু পড়ুন