রাজধানীর কয়েকটি অভিজাত এলাকায় বসছে সিসি ক্যামেরা
২৮ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজধানীর কয়েকটি অভিজাত এলাকায় নিরাপত্তা জোরদার করতে বসানো হচ্ছে ক্লোজ সার্কিট ক্যামেরা। পুলিশ ও নাগরিকদের যৌথ উদ্যোগে গুলশান, বারিধারা, বনানী ও নিকেতনে ফেব্রুয়ারির মধ্যেই বসছে প্রায় আড়াইশ’ ক্যামেরা। এর ফলে অপরাধ দমন সহজ হবে বলে মনে করছে পুলিশ।
প্রায় সাত বছর আগে ৬৫ কোটি টাকায় রাজধানীর বিভিন্ন এলাকায় ১৫৯টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছিল পুলিশ। তবে আমলাতান্ত্রিক জটিলতায় প্রকল্পটি এতদিনেও কার্যকর হয়নি। এই ব্যর্থতার মধ্যেই নাগরিক উদ্যোগে সিসি ক্যামেরা বসানো হচ্ছে। প্রথম ধাপে ফেব্রুয়ারির মধ্যে বসছে দুশ ৩০টি ক্যামেরা। এরইমধ্যে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ১৬টি। স্মার্টফোন ব্যবহার করেও দেখা যাবে কোথায় কী হচ্ছে। আর এগুলো তদারকির দায়িত্বে থাকছে পুলিশ। পুলিশ ও নাগরিক উদ্যোক্তারা জানান, অত্যাধুনিক সফটওয়্যার দিয়ে পরিচালিত এসব ক্যামেরার মাধ্যমে খুব সহজেই অপরাধী এবং নির্দিষ্ট নম্বর প্লেটের গাড়ি শনাক্ত করা যাবে। আর এই উদ্যোগ সফল হলে পরের ধাপে আরো চারশ ৬৫টি ক্যামেরা বসানোর পরিকল্পনা রয়েছে।
আর জানুন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস...
...বাকিটুকু পড়ুন
আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯
আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০

যার যার ধর্ম, তার তার উৎসব....
“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী...
...বাকিটুকু পড়ুন
গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র...
...বাকিটুকু পড়ুন