somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বামীর আত্মহত্যায় স্ত্রী ও শ্যালিকাকে গাছের সাথে বেঁধে গণধোলাই

৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অত্যাচার সইতে না পেরে ট্রেনের নিচে ঝাপ দিলেন রাজুকুমার মাহাতো ৷

রবিবার দুপুরে তার ঠিক আগেই বাড়িতে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়েছিল তাঁর৷ স্বামীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তাঁর স্ত্রী ও শ্যালিকাকে সোমবার সকালে গাছে বেঁধে গণপিটুনি দেন প্রতিবেশী মহিলারা ৷ আলিপুরদুয়ারের অরবিন্দ কলোনি এলাকার ঘটনা৷ স্থানীয় ১০ জন মহিলার বিরুদ্ধে আলিপুরদুয়ার থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্তরা৷ বছর চারেক আগে রাজুকুমারের সঙ্গে বিয়ে হয়েছিল মমতা সূত্রধরের ৷

বিয়ের পর থেকেই স্বামী -স্ত্রীর মধ্যে নিত্য দিন ঝামেলা লেগে থাকত৷ প্রতিবেশীদের অভিযোগ, মমতা তাঁর স্বামীর ওপর শারীরিক ও মানসিক অত্যাচার করতেন৷ রবিবার দুপুরে বিবাদে চরমে ওঠায় অভিমানে আত্মঘাতী হন রাজু৷ রেল পুলিশের কাছে রাজু মৃত্যুকালীন জবানবন্দি দিয়েছিলেন, স্ত্রী ও শ্যালিকার অত্যাচারেই তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নেন৷ সোমবার সকাল ১০টা নাগাদ এলাকার মহিলারা এককাট্টা হয়ে মমতা ও তাঁর বোন সরস্বতীকে একটি গাছের সঙ্গে পিছমোড়া করে বেঁধে প্রায় ঘণ্টাখানেক মারধর করে ৷

তাঁদের দাবি , মমতা বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত বলেই অশান্তি হত স্বামীর সঙ্গে৷ প্রতিবাদ করলে স্বামীকে মারধর করতেন মমতা ৷

রাজুর ওপর চড়াও হতেন মমতার বোন সরস্বতী ও মা সন্ধ্যাও৷ প্রতিবেশী মায়া পাল বলেন, ‘আমরা ইতিপূর্বেও মমতাকে বেশ বেশ কয়েক বার সাবধান করেছি৷ সন্ধে হতেই ও নিজের ঘরে ফূর্তির আসর বসাতো ৷

রাজু প্রতিবাদ করলেই শুরু হত অশান্তি ৷’ আরেক প্রতিবেশী পার্বতী দাস বলেন, ‘রবিবার সকালে মমতার প্রেমিকের ফোন এসেছিল ওর মোবাইলে৷ সেটা রাজু ধরে ফেলায়, ওর ওপর চড়াও হয় মমতা ও সরস্বতী ৷ প্রচণ্ড মারধর করা হয় রাজুকে ৷
শেষ পর্যন্ত ও চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেয়৷ এ ঘটনা মেনে নেওয়া যায় না৷’ প্রতিবেশীদের অভিযোগ অস্বীকার করে মমতা বলেন, ‘আমি আত্মহত্যায় প্ররোচনা দিইনি ৷

অনটনের সংসার চালাতে না পেরে নিজে মরে গিয়ে আমার স্বামী আমাকে ও আমার দুই সন্তানকে পথে বসিয়ে দিয়ে গেল৷ মিথ্যে অভিযোগে আমাদের দুই বোনকে মারধর করা হয়েছে৷ ওদের শাস্তি চাই৷’ মমতার ভাই আবার সরব হয়েছেন নিজের দিদির বিরুদ্ধেই ৷

রাজুকুমার মাহাতোর শ্যালক গণেশ সূত্রধর বলেন, ‘যতই আমার দিদি হোক না কেন, সত্যিই ও সবসময় জামাইবাবুর ওপর অত্যাচার চালাতো৷ অনেক বোঝানোর চেষ্টা করেছি৷ কিন্ত্ত লাভ হয়নি৷ তার ফলেই আজ জনরোষের মুখে পড়েছে আমার দিদি৷ ওর সাজা হওয়া দরকার ৷’

এ দিন খবর পেয়ে পুলিশ এসে জনতার হাত থেকে দুই বোনকে উদ্ধার করে৷ ১০ জন মহিলার বিরুদ্ধে গণধোলাইয়ের অভিযোগ দায়ের করেছেন মমতা মাহাতো ৷

তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ ৷ আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার আকাশ মাঘারিয়া বলেন, ‘আমরা তদন্ত করছি৷ কেউ হাতে আইন তুলে নিতে পারেন না ৷ সময় মতো পুলিশ না পৌঁছলে বড় অঘটন ঘটতে পারত৷আরো বিস্থারিত দেখুন
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

×