হে ঢাকাবাসী আপনাদের প্রতি সহানুভুতি
০২ রা অক্টোবর, ২০১২ সকাল ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার জন্ম,পড়াশোনা,বেড়ে উঠা চট্রগ্রামে। পাহাড়,নদী,সাগরের মাঝখানে বেড়ে উঠতে পেরে নিজেকে এখন অনেক ভাগ্যবান মনে হয়। যাই হোক প্রসঙ্গে আসি। কিছুদিন আগে ঢাকায় গিয়েছিলাম চাকরির প্রয়োজনে। সকাল ৬ টায় বাস চিটাগং থেকে ছাড়ল। ঢাকার সায়েদাবাদ গিয়ে নামলাম ১১-৩০ মিনিটে। সময় লাগল ৫-৩০ মিনিট চিটাগং থেকে ঢাকা যেতে। সায়েদাবাদে ফ্লাইওভারের কাজ শুরু হইছে তাই অবস্হা শোচনীয় বললেও কম বলা হয়। সিএনজি,রিকশা যে দুই একটা পেলাম তারাও কেউ কোথাও যেতে রাজিনা। এরা আসলে কেন আছে কে জানে।

যাই হক ২০ মিনিট চেষ্টা করে হাটা ধরলাম মতিঝিলের উদ্দেশ্যে। টিটিপাড়ার কাছ এসে একটা রিকশা পেলাম শাপলা চত্বর যেতে রাজি। উঠে চলে এলাম শাপলা চত্বর। প্রচুর গাড়ি ঘোড়া দেখে আশাবাদি হলাম যাক এইবার বোধহয় একটা গতি হবে। যাব গুলশান। ওমা কিসের কি? গাড়ী সব দেখি লোকজনে ভর্তি। সিএনজি,ক্যাবের আশা বাদ দিয়ে বাস খুজতে থাকলাম। একে ওকে জিজ্ঞেস করে জানলাম ৬ নং বাস যায় গুলশান। হা করে দাঁড়িয়ে থাকলাম বাসের আশায়। এইবার ভাগ্য সুপ্রসন্ন।১৫ মিনিটের ভেতর বসার জায়গা আছে এমন একটা বাস পেলাম। লাফ দিয়ে উঠে পড়লাম ইয়া আলী বলে। ভাইরে উঠলাম উঠলাম কিন্তু নামতে কখন পারব তা বোধহয় উপরওয়ালাও জানেনা এইটা বুঝলাম ১০ মিনিটের মধ্যে। সঞ্জিবের গাড়ি চলেনা চলেনা গান মনে পড়ে গেল। ১ ঘন্টা লাগল মতিঝিল থেকে পল্টন আসতে ভায়া গুলিস্হান। যাই হোক বেলা ২-৩০ মিনিটে গিয়ে নামলাম গুলশান এ। ৩ ঘন্টা লাগল সায়েদাবাদ টু গুলশান। প্লাস আমার শরীরের আধা কেজি রক্ত পানি।

আল্লাহ তুমি আমাকে এই ঢাকা নামের নরক থেকে হেফাজত কর।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় আকাশ,
মাঝে মাঝে তোমার দিকে তাকিয়ে মনে হয়, তুমিই সৃষ্টিকর্তার সবচেয়ে নিঃশব্দ প্রাঙ্গণ। তাই আমার সমস্ত অভিযোগ, অনুযোগ, ক্ষোভ, দীর্ঘশ্বাস আর অব্যক্ত আর্তনাদ তোমার দিকেই ছুড়ে দিই। তুমি নির্লিপ্ত,...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের উন্নতি হতে হলে, গ্রামগুলোর উন্নয়ন ছাড়া উপায় নাই। গত ৫৬ বছরে আমাদের দেশের গ্রামবাসীদের উন্নয়ন খুবই কম হয়েছে। সেখানকার মানুষ অবহেলার সম্মুখীন হয়ে নিম্ন সেলারির জব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩২
বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?
বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।
কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩
আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা...
...বাকিটুকু পড়ুন