আমাকে বেশ মুক্ত করেছিস হারামজাদা
এবার নিজেকে মুক্ত কর।
অনেক ভান ধরেছিস, অনেক শান দিয়েছিস
এবার, আমার পথে আমাকে চলতে দে।
ইভটিজিং থেকে রক্ষা করার শপথ নিয়ে এসেছিলি।
হুম, সত্যিই বাঁচিয়েছিস আমায়।
ইভটিজিং করিসনি, করেছিস ধর্ষণ
প্রাচীণ নগ্নতা পাশবিকতা নিয়ে ঝাপিয়ে পড়েছিস।
আপু শুধালে শুধু বলেছি- দুলাভাই টিজার থেকে বাঁচিয়েছে।
তবে হ্যা, বাকিটুকু আর বলিনি। বলতে পারিনি।
ধর্ষণের বিরুদ্ধে রাস্তায় নেমেছি তোর সাথে
সারাদিন ‘ধর্ষণ নিপাত যাক’ স্লোগান দিয়েছি
ক্যামেরার সামনে বলেছি- ধর্ষিত হতে চাইনা
চোখের ধর্ষণ, হাতের ধর্ষণ, পায়ের ধর্ষণ, যৌনাঙ্গের ধর্ষণ-
সব থেকে মুক্তি চেয়েছি।
বাসায় আসার পথে আমাকে ধর্ষণ করিসনি
কালকে আবার মাউথপিস দিবি বলে জাপটে ধরেছিস।
আমাকে ছিড়ে ছিড়ে খেয়েছিস- হাত পা চোখ যৌনাঙ্গ দিয়ে
রাতের রাস্তায় ধর্ষণের সংঙ্গা পাল্টে দিয়েছিস।
তুই নিজেই ধর্ষক
হ্যা, ধর্ষক, রেপিস্ট- গডফাদার অব দ্যা রেপিস্ট ইউ আর।
আগে নিজে নোংরামী ছাড়- ধর্ষণ বিদায় নেবে।
আমার পরকাল তোকে ইজারা দিইনি
ধর্ম বেচার স্পর্ধা তোকে দিইনি
পরের টাকার গদিতে বসে ভুড়ি বাড়াস
আর বুলি আওড়াস- ধর্ষণ বিদায় নেবে।
আমি আজ ঘোষণা দিলাম- বিদায় হো কুত্তার বাচ্চা
ধর্ষণ বিদায় নেবে: আগে ধর্ষক বিদায় হো।
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


