somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন মুখচোরার না বলা কিছু কথা

২৭ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুখচোরা স্বভাবের মানুষগুলো সবসময় আড়ালে থেকে যায় ।

এরা জীবনের একটা পর্যায়ে এসে দেখে তার সাথের মানুষরা অনেক অনেক উপরে উঠে গেছে । উপর থেকে তারা আর তাকে টেনে তুলছে না।

এরা ভীড় পছন্দ করে না ।আবার একলা থাকতেও চায় না । চারপাশে সব অপরিচিত মানুষ দেখলে এরা নিজেদের অসহায় শিশু মনে করে । এরা আসলে সব পরিচিতদের মাঝে একলা থাকতে চায় ।


এদের আবেগ থাকে খাঁচার ভেতর বন্দী পাখির মতো । শুধু খাঁচাটা খোলার অপেক্ষায় আছে...


এরা নিজেকে লুকাতে পছন্দ করে । তারা লজ্জাবতী গাছের মানুষ ভার্সন ।


পৃথিবীর কোন মানুষের সামনেই এরা নিজেদের প্রকাশ করতে চায় না । খুব ঘনিষ্ঠ বন্ধুর কাছেও তারা কিছু একটা গোপন রেখে দেয় । তারা এরকম অনেক গোপন কথা,অনুভুতি তাদের মনের কোন এক অন্ধকার গহ্বরে লালন করতে থাকে । আর এভাবেই খুব কাছের মানুষের মাঝেও তারা একটা দেয়াল তুলে দেয় ।


এসব মানুষ ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এসে নিজেদের চেইঞ্জ করার জন্য প্রথম প্রথম কিছু বন্ধু (!) বানায় ফেলে । কিছুদিন পরেই তারা বুঝতে পারে এরা আসলে বন্ধু না। মুখোশধারীও না,এরা মুখোশ ।


এরা দূর থেকে নিজেদের ভালোবাসাকে বড় করে । কি বলবো,কি বলে শুরু করবো এসব ভাবতে ভাবতে তাদের নতুন দিন আসে । আর নতুন দিনে তারা দেখে তাদের ভালোবাসার হাতে আরেক জনের হাত !


এদের আত্মবিশ্বাস খুব কম থাকে । এরা সবক্ষেত্রে অন্যদেরকে নিজের চেয়ে যোগ্য মনে করে ।


এরা চক্ষুলজ্জাকে ভয় পায় । মাঝেমাঝে এদের চোখ ছলছল করে,কাঁদতে চায়,কিন্তু কাঁদে না। এদের মাঝে যারা বেশি আবেগী হয় তাদেরকে বাথরুমের দরজা লাগিয়ে টেপ ছেড়ে কাঁদার জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকতে দেখা যায় । কিন্তু কাঁদে না । যদি চোখ লাল হয়ে যায় !!?


সমবয়সীরা যখন আড্ডা,পার্টি,ট্রিটে মশগুল তখন তারা বারো ফিট বাই বারো ফিটের একটা রুমে পাচ ফিট বাই সাত ফিটের খাটে শুয়ে বারবার ফেসবুকের হোমপেজ রিফ্রেশ করতে থাকে । আর বন্ধুদের সেই পিকগুলো দেখে ঘনঘন দীর্ঘশ্বাস ছারে ।


এদের আসলে তেমন খুব একটা বন্ধুই থাকে না । এদের কোন বার্থডে উইশ থাকে না । এরা অসুস্থ হলে তাদের দেখতে আসা দূরে থাক, তাদের খোঁজ খবরও কেউ নিতে চায় না ।


সবার সামনে কথা বলতে তাদের যেন কোথায় বাঁধে ! কথা বলার সময় সব গুবলেট পেকে যায় ।বলতে চায় একটা কিন্তু বলে আরেকটা । তাদের কেউ আবার খুব বেশি সাহস করে ফেললে কিছু বলার জন্য গলা খাকারি দিয়ে দাঁড়িয়ে আবার বসে যায় ।


তারা সব কিছুতে ইতস্তত বোধ করে । তাদের কাছে মনে হয় কারা যেন তাদের দেখছে। কোন ভুল হলেই সেই সব মানুষগুলো হো হো করে হেসে উঠবে ।


এসব মানুষ আড়ালে থাকতে পছন্দ করে । এরা দিনের পর দিন,পাতার পর পাতা গল্প,কবিতা লেখে যায় । কিন্তু কখনো প্রকাশ করতে চায় না । 'মানুষ কি ভাবলো, সবাই মনে হয় আমার লেখা পড়ে হাসাহাসি করবে' এই চিন্তা থেকে তাদের গল্প,কবিতা ডায়েরি বা অনলি মি স্টয়াটাসে জায়গা করে নেয় । আর মানুষজন তাদের টাইমলাইনে এসে ধূ ধূ মরুভূমি দেখে ফিরে যায় ।


তাদের কোন গ্যাং থাকে না ।বন্ধুই যেখানে নেই সেখানে গ্যাং থাকা তো বহুত দূর কি বাত ! সে কারনে তারা কোচিং,রাস্তা ঘাট এমনকি ফেসবুকেও থাকে সঙ্গীহীন ।


কোচিং,কলেজ,ভারসিটি,রাস্তা ঘাটে এদের একলা একলা হেঁটে যেতে দেখা যায় । তাদের পাশ দিয়ে ফাজলামি করতে থাকা ফ্রেন্ড সার্কেলকে দেখা যায় । আর মুখচোরারা শুধু সেখান থেকে নীরবে হেঁটে যায় । হাঁটার জন্য পাশের রাস্তাটা তখন তাদের কাছে অনেক অনেক বড় মনে হয়,পৃথিবীটাও ।
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

হযরত ইমাম হোসেনের (রা.) পরিবর্তে ইয়াজিদী নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল কেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে অক্টোবর, ২০২৬ ভোর ৬:৪৯



সূরাঃ ৮ আনফাল, ৬৫ ও ৬৬ নং আয়াতের অনুবাদ-
৬৫। হে নবি! মু’মিন দিগকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ কর। তোমাদের মধ্যে কুড়িজন ধৈর্যশীল থাকলে তারা দুইশতজনের উপর বিজয়ী হবে।তোমাদের মধ্যে... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫২

রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবের প্রতি বাংলার মানুষের কেন এত ক্ষোভ?

লিখেছেন জ্যাক স্মিথ, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮



বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব... ...বাকিটুকু পড়ুন

×