(ক)
জানী ধ্বংস হবে এই ভুবনের সবকিছু
শুধু রয়ে যাবে তোমার অামার
ভালোবাসার বাঁধনটুকু
সকল বাঁধন ছিঁড়ে যাবে তুমি বহুদুরে
অামি রব একা তোমাকে ছাড়া
বেদনার হলুদ বৃন্তে
শিউলী ফোটা ফুল নিয়ে
রয়ে যাব শূন্য জীবনে
তোমার প্রতীক্ষায়।
(খ)
জানী ফুরিয়ে যাবে মোর জীবনের অায়ুটুকু
শুধু রয়ে যাবে তোমার অামার
ভালোবাসার স্নৃতিটুকু
সকল স্নৃতি ভুলে যাবে তুমি বহুদূরে
অামি রব একা তোমাকে ছাড়া
বেদনার নীল সাগরে
পদ্ম ফোটা ফুল নিয়ে
রয়ে যাব শূন্য জীবনে
তোমার প্রতীক্ষায়।।

সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



