somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

♣সর্বসাধারণের কাছে "ব্লগার" শব্দটি হয়ে উঠুক দায়িত্বশীলতার মুর্ত প্রতীক হিসেবে...♣

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাত্র কিছুদিন আগেও ইন্টারনেটকে শেকল পড়ানোর বিরুদ্ধে সোচ্চার সেমিনার, ওয়ার্কশপগুলোতে যখন উপস্থিত থাকতাম তখন বক্তা, রিসোর্স পারসনরা ইন্টারনেট নিয়ে অনেক আলোচনা কররেও তাদের সবার মুখেও তখন "ব্লগ", "ব্লগার" শব্দটি আসতো না।

কিন্তু বর্তমানে সাধারণ জনগণের দোড়গোড়ায় পৌঁছে গেছে এই "ব্লগার" শব্দটি। কিভাবে পৌঁছালো তা বলাই বাহুল্য। বর্তমান সময়ের তরুণ প্রজন্মের আন্দোলনের আগুন প্রজ্জ্বলিত হয়েছে মুলত ব্লগারদের দ্বারাই।

ব্লগাররাই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের হোতাদের যথোপযুক্ত সাজার দাবীতে যেমন অনলাইনে বিশেষ করে ব্লগে সোচ্চার ছিল তেমনি আশানুরূপ রায় ঘোষিত না হওয়ায় রাজপথেও সোচ্চার হয়েছে একই ভাবে।

অনলাইন মুক্তিযোদ্ধা
মাত্র কিছুদিন আগেই এক পাবলিক ডায়লগে একজনঅনলাইন এক্টিভিস্ট হতাশা ব্যক্ত করছিরেন এই ভেবে যে, বর্তমান প্রজন্ম আন্দোলনের ফেসবুক ইভেন্টে লাইক দিয়ে বা ব্লগে কী-বোর্ড ফাটিয়েই ক্ষান্ত। সেই সন্দেহ, হতাশা, ধারণাকে পুরোপুরি মিথ্যে প্রমাণিত করে দিন-রাত রাজপথে থাকছে এই ফেসবুক ইভেন্টে লাইক দেওয়া, ব্লগে কী-বোর্ড ফাটানো ব্লগাররাই।

সামহোয়্যারইন ব্লগ
বাংলা ভাষায় ব্লগের কথা বলতে গেলে অবশ্যই সামহোয়্যারইন ব্লগের কথা প্রথমেই বলতে হয়। প্রায় দেড় লক্ষাধিক নিক-এর বেশি রেজিস্ট্রেশন করা এই এই ব্লগের নিজের নিকটিকে পরিচিত করানো সম্ভব খুব সহজেই। তাই সাধারণ ব্লগ হিসেবে সামহোয়্যানইন ব্লগকেই অনেকেই নিজের বা গোষ্ঠির পরিচিতির জন্যে বেছে নেয়।

ছাগু ব্লগ হিসেবে সামহোয্যারইন
শুনতে হাস্যকর হলেও সত্যি যে মাত্র কিছুদিন পূর্বেই আমার সহব্লগাররা সামহোয়্যারইন জামাত-শিবির প্রশ্রয় দানকারী ব্লগ হিসেবে অভিযোগে অভিযুক্ত করে প্রতিবাদে নিজেদের পোস্ট ড্রাফটে নিয়ে যায়। অথচ তখন কি সংবাদ মাধ্যমগুলো এমন সোচ্চার ছিল ব্লগ নিয়ে? না সরকার সোচ্চার ছিল?

নাস্তিক ব্লগ হিসেবে সামহোয়্যারইন
অনেক সময়ই সামহোয়্যারইন এর বিরুদ্ধে নাস্তিক তোষণকারী ব্লগ হিসেবেও অপবাদ শুনতে হয়।
প্রায় দেড় লক্ষাধিক নিক আছে যেই ব্লগে সেই ব্লগে বিভিন্ন মানসিকতার নিক থাকবে এটাই স্বাভাবিক।
অনেকেই খ্যাতির লোভে, নাম কামাতে ধর্মের বিরুদ্ধে চুলকানীমূলক পোস্টের অবতারণা করে থাকে। এতে পোস্ট দাতা সাধারণত গালি খেলেও নিকটি কিন্তু পরিচিতি পেয়ে যাচ্ছে।

আচ্ছা একটা প্রশ্নে জবাব দিন তো, সাধারণত নির্বাচিত পাতায় জামাতী বা চুলকানী ওয়ালা নাস্তিকতার কোন পোস্ট কি দেখা যায়?


আস্তিক, নাস্তিক পরিচয় নিয়ে আমার কোন সমস্যা নেই। আমার সমস্যা হলো চুলকানী স্বভাবওয়ালাদের নিয়ে, আমার সমস্যা দায়িত্বহীন আচরণকারীদের নিয়ে যাদের কারণে ভুক্তভোগী হয় সমগ্র গোষ্ঠী।


দায়িত্বশীল ব্লগিং
যার যা খুশি লেখার স্বাধীনতা সামহোয়্যারইন ব্লগে আছে। এই স্বাধীনতা ব্লগ কতৃপক্ষই দিয়ে দিয়েছে। পোস্ট পাবলিশ হওয়ার পর মডারেটর প্রয়োজন বোধে তাতে হস্তক্ষেপ করে থাকেন।
সাধারণত অনেকেই দায়িত্বশীল ব্লগিং করে থাকেন, এই সংখ্যাটাই আসলে অনেক বেশি। কিন্তু দশ মন দুধের মধ্যে যেমন একফোঁটা চোনা পড়লে তা নষ্ট হয়ে যায়, তেমনি সংখ্যায় খুবই নগন্য কিছু দায়িত্বহীনদের কারণে তার দায় পড়ছে সবার উপরে।

জনসাধারণের কাছে ব্লগ এবং আমাদের করনীয়
খুব দুঃখজনক হলেও সত্যি যে, ব্লগ নিয়ে খুব সম্প্রতি সাধারণ জনগনের কাছে এর প্রকৃত রূপটি পুরোপুরি প্রকাশে সমর্থ্য হচ্ছে না এর অপপ্রচারের কারণে।
-ছবির হাটেঁ গঞ্জিকা কি আগেও সেবন হতো না? তবে তার দায় কেন আন্দোলন কারী ব্লগারদের উপর বর্তাচ্ছে?

-ফটোশপি এডিট করা বিভ্রান্তিমুলক ছবি দিয়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে কারা?
এসব বিষয়ে আমাদেরকে অনেক বেশিই সচেতন হতে হবে।

সংবাদ পত্রে, টেলিভিশন মিডিয়ায় সহব্লগারদের অনেকেই কর্মরত আছেন। তারা কি পারেন না ব্লগের ভালো ভালো পোস্টগুলিকে নিয়ে আলোচনা করে জনগনের সামনে তুলে ধরতে?

সবশেষে বলি, আমার/আপনার দায়িত্বশীল ব্লগিং-ই উপস্থাপন করতে পারে "ব্লগার" শব্দটিকে একটি নির্ভরযোগ্য, দায়িত্বশীল গোষ্ঠী হিসেবে পরিচয় করিয়ে দিতে।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৭
৯৮টি মন্তব্য ৯৮টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিদায় বন্ধু

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৩ শে মার্চ, ২০২৬ রাত ১০:৫১

ইফতার করে আজ সন্ধ্যের দিকে একটু হাটতে আর চা খেতে বের হয়েছিলাম। বিগত কয়েকদিনের মতোই গিয়ে দেখি চায়ের রেস্টুরেন্ট আজও বন্ধ। উপায় না দেখে ছোট একটা দোকান থেকে মেশিনে তৈরী... ...বাকিটুকু পড়ুন

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৪ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১২

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট এর সত্যতা কতটুকু ?
সাধারণ মানুষ জানতে চায় !




বাংলাদেশ কি বিক্রি হচ্ছে ডা*র্ক ওয়েবে ?
Redlineinvestigation নামে ডা*র্ক ওয়েবের কেবল ফাইলে চাঞ্চল্যকর রিপোর্ট ফাঁস... ...বাকিটুকু পড়ুন

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

×