somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আরজু পনি
আমি স্বপ্ন দেখতে ভালবাসি,আমি স্বপ্ন দেখাতে ভালবাসি। আমি আশায় জাগতে ভালবাসি, আমি আশা জাগাতে ভালবাসি। আমি মানুষের মুখে হাসি ফোটাতে ভালবাসি।। -আরজু পনি

♣পত্র : তবুও তোমার করে রেখো♣

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



তোমায়,
কতোদিন ঠিক করেছি, তুমি যেমন করে চাও তেমন করেই থাকবো। তুমিতো বললেই পারো। তোমার এই যে প্রকাশ না করার অভ্যাসটা, আমিতো রক্তাক্ত হই প্রতিনিয়তই। কিন্তু আমি যে সবসময় আমার পিঠে তোমার স্পর্শ খুঁজেছি ! আমি তোমাকে অনেক ঘৃণা করার পরও অনেক বেশিই ভালোবাসি। যদি একটু কম ভালোবাসতাম তবে হয়তো কষ্ট কম পেতাম। আমি কখনো তোমার স্ত্রী হতে চাইনি। যদিও সেই অধিকার নিয়েই অনেক গলা বাড়িয়ে ঝগড়া করেছি। তোমার স্বাধীনতায় অনেক বেশিই হস্তক্ষেপ করেছি। কিন্তু বিশ্বাস করো আমি এখনো তোমাকে ভালোবেসে কষ্ট পাই। সেই কষ্ট ভুলতে তোমার ছায়ার সাথে সারারাত কথা বলে কাটিয়ে দেই। আমার নির্ঘুম রাত গুলো জুড়ে থাকে তোমাকে ভালোবেসে দূরে থাকার হাহাকার।আমার সবচেয়ে বড় ব্যর্থতা আমি তোমার বন্ধু হতে পারিনি । আমি তোমার বন্ধু হতে পারিনি... এই কষ্টই আমি পাচ্ছি প্রতিটি মুহুর্তে। কিন্তু আমি বরাবরই বিশ্বাস করি আমি ঠিকই আমার পিঠে তোমার স্পর্শ পাবো। তুমিই একসময় আমায় জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বলবে- 'টুনটুনি, আমি তো সব সময়ই তোর ছিলাম। কেন মিছে পাগলামি করে এতোগুলো মাস নির্ঘুম কাটালি, নিজেকে কষ্ট দিলি।' আমি তো কষ্ট পাচ্ছি। তোমাকে ভালোবেসে দূরে সরিয়ে রাখার কষ্ট । লিখতে যেয়ে আমার চোখ ঝাপসা হয়ে যাচ্ছে। আজকে তোমার সেই পুরণো কাগজগুলো নিয়ে বসেছিলাম। যেগুলোতে তুমি তোমার পছন্দের কিছু গান লিখে রেখেছিলে। ভেবেছিলাম কম্পোজ করে রেখে দিই। কিন্তু নষ্টালজিয়া আমায় অস্থির করে ফেললো । তোমার এই গানটা মনে আছে?...

পিঞ্জিরার পাখির মতো
আমি তারে উইড়া যাইয়া দেখি,
কোথায় গো ,
আমার কালো পাখি...'


মনে আছে...
'ভালোবাসি' বলিব না,
বলেছিলাম একদিন, কেঁদেছি অনেকদিন।
এ জ্বালার শেষ নাই, জীবনে আমার।'


গানগুলো আমি ইউটিউবে অনেক খুঁজেছি, পাইনি। গানের, সিডির দোকানের লোকগুলোও আমার নিরাশ করে ফিরিয়ে দিয়েছে। তোমার গানের খুব ভালো শ্রোতা ছিলাম একটা সময়। জানো, এখন যখন তুমি উদাস হয়ে বারান্দায় গান গাও, আমি কুন্ঠিত হয়ে যাই। তোমার কাছ ঘেসে দাড়াতে না পাড়ার ব্যর্থতায় আমার এই কুন্ঠাবোধ। আমার এই কুন্ঠাবোধে আমি বিপর্যস্ত। তোমার কাছে নিজেকে প্রকাশ করতে না পাড়ায় আমি কুন্ঠিত। আমি আমার যোগ্যতা প্রকাশে ব্যর্থ হওয়ায় কুন্ঠিত। দেখো, আমি ঠিক তোমার কাছে ফিরে আসবো। আমার যোগ্যতার পরিপূর্ণ প্রকাশ করেই আমি ফিরে আসবো। আমি যে বিশ্বাস করি, তোমার কাছে আমি তোমার মতো করেই ফিরে আসবো। ততদিন শুধু একটু কষ্ট করে তুমি আমারই থেকো।

- তোমারই টুনটুনি।






পুনশ্চ: তুমি কি একটু কষ্ট করে পড়বে? অনুরোধ রইলো। আমি তোমাকেই লিখেছি। কিন্তু তোমাকে লিখতে যেয়ে যেন তোমার ছায়াকেও লিখলাম! আমি এই পৃথিবীর সবাইকেই কচুরী পানার মতো দূরে সরিয়ে রাখতে পারি, কিন্তু তুমি বা তোমার ছায়া আমায় অস্থির করে রাখে। আমি কোন ভাবেই পারি না তোমার দিকে না তাকিয়ে থাকতে। কি করবো বলো?! এ যে আমার চরম ব্যর্থতা তোমাকে ভুলে না থাকতে পারা! আমি চাইও না তোমাকে ভুলতে।

তাইতো মাঝে মধ্যে চরম রেগে গেলে গালাগাল করে থাকি-

অভিশাপ দিলাম !
না না...
আমি কেমন করে অভিশাপ দিই বলতো ?
তোকে শাপলে যে আমার গায়েই লাগবে !

আমি না হয় হলামই ক্ষতবিক্ষত
তবুও তোর অপেক্ষাতেই থাকবো !

সকল কাজের ভীড়ে
শেষ বেলার অবসরে
তোর অপেক্ষাতেই কাটে !

বলতো, আমায় ছেড়ে কতদূরে যাবি তুই ?
আমার অপেক্ষা সেই দূরত্বকেও অতিক্রম করবে
তোর অপেক্ষাতেই...

আমার ঘৃণায় মোড়ানো সকল ভালবাসার উপলক্ষ
এই অসভ্য, জানোয়ার, বদমাইশ শুধুই তুই...
তোর জন্যে !


ছবি: গুগল
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১২
৮৮টি মন্তব্য ৮৭টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

×