somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আরজু পনি
আমি স্বপ্ন দেখতে ভালবাসি,আমি স্বপ্ন দেখাতে ভালবাসি। আমি আশায় জাগতে ভালবাসি, আমি আশা জাগাতে ভালবাসি। আমি মানুষের মুখে হাসি ফোটাতে ভালবাসি।। -আরজু পনি

♣সেলিব্রেটি♣

১০ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



চৈতী, খুব সাদামাটা চেহারার একজন মেয়ে...এক ফেসবুক সেলিব্রেটির প্রতি মুগ্ধ হয়ে মেসেজ পাঠালো, সে তার বন্ধু হতে চায়। সেলিব্রেটি চৈতীর প্রোফাইল পিক দেখল । অন্ধকারে মনে হলো শ্যামলা বা কালো গায়ের রঙ, কোকড়া চুল...একপাশ দেখে চেহারা ঠিকমতো বোঝা যাচ্ছে না । তেমন কোন আহামরী কিছু নয়। বলে দিল, তার আর ফ্রেন্ড নেয়ার সুযোগ নেই ।

কিছুদিন পরের ঘটনা,
চয়নিকা, পলিশড করা দারুণ দারুণ সব ছবি তার ফেসবুক প্রোফাইল পিকচারে, কভার পিকচারে । একদিন সেই সেলিব্রেটির এক স্ট্যাটাসে একটা কমেন্ট করলো ।
সেলিব্রেটি নিজেই তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো। নিয়মিত ইনবক্সে কথা হয় তাদের । মেসেজ/চ্যাট নিয়মিতই চলছে । সেলিব্রেটি চয়নিকার বিস্তারিত পরিচয় জানতে চায় । কিন্তু চয়নিকার কথা হচ্ছে, সে নিজেই কি যথেষ্ট নয়...আর কোন পরিচয় কেন লাগবে...? অথবা ধরে নিতে যে, চয়নিকা 'সকালের ঘাসের উপর শিশির বিন্দু'...। সেলিব্রেটি চয়নিকার রূপের আগুনে পুড়ে ছাই হচ্ছে...তো হচ্ছেই ।

এর মধ্যে চিন্ময়ী হালদার নামের এক মেয়ের লেখায় সবাই মুগ্ধ ! রিতিমতো মারহাবা ! মারহাবা ! সবার কথা হচ্ছে লুতুপুতু স্বভাব থেকে নিজেকে বের করে এনে নতুন রূপে উপস্থাপন করেছে চিন্ময়ী ! নাম মেয়েদের না হলে নাকি ধরাই মুশকিল হয়ে যেত এসব কোন মেয়ের লেখা ! কারণ প্রোফাইলে নিজের কোন ছবি নেই আর লেখার ঝাঁঝে রিতিমতো ছেলেদেরও হার মানায় ! আবার কখনো কারো সাহায্যের প্রয়োজন পড়লে ঝাঁপিয়ে পড়ে তার/তাদের জন্যে যেন মায়ের স্নেহ, বোনের ভালোবাসা !

কথায় কথায় সেলিব্রেটি চিন্ময়ীর কথা জানলো ! চিন্ময়ীর ধারালো লেখা পড়া শুরু করলো ! তার সাহায্য করার মানসিকতা সম্পর্কে জানলো ! চয়নিকার সাথে এসব নিয়ে সেলিব্রেটি ইদানিং প্রায়ই আলাপ করে... কথা বলতে চায় চিন্ময়ীর সাথে ! চয়নিকার মন খারাপ হয়ে যায় ! চয়নিকার কথা হচ্ছে, চিন্ময়ী দেখতে নিশ্চয়ই তেমন কোন আহামরি কিছু নয় ! তাইতো নিজের কোন ছবি দেয় না ফেসবুকের প্রোফাইলে । কেমন কাঠখোট্টা ! কিন্তু সেলিব্রেটির মন ইদানিং উদাস!

কেমন যেন ! সেলিব্রেটি আছে মহা ফাপরে... চিন্ময়ীর গুনের কাছে ইদানিং চয়নিকার রূপ ঠিকমতো টানছে না ! সেলিব্রেটি চিন্ময়ীর কাছেই শেষ পর্যন্ত নিজেকে আত্নসমর্পন করলো ।

নারীর রূপ/যৌবন তার স্বত্তার সাথে সতিনের মতোই আচরণ করে...দিন শেষে এক নারীর চরম উপলব্ধি!

লুল পুরুষগণ যতোই লুলামী করুক দিন শেষে গুনবিচারীই হয়...আহারে লুল গুরু রবি ঠাকুর!

জয় চিত্রাঙ্গদা....

রবীন্দ্র ভার্সন পড়তে দেখুন- "চিত্রাঙ্গদা"-নহি দেবী, নহি সামান্যা নারী।


জাহিদ রিপন-এর নির্দেশনায় 'স্বপ্নদল' পরিবেশিত রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য 'চিত্রাঙ্গদা'-র ফেসবুক ভার্সন করার চেষ্টা করলাম ।।

সবাইকে শারদীয় এবং ঈদের অগ্রীম শুভেচ্ছা রইল ।।
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২৬
৯৫টি মন্তব্য ৯৩টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×