somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আরজু পনি
আমি স্বপ্ন দেখতে ভালবাসি,আমি স্বপ্ন দেখাতে ভালবাসি। আমি আশায় জাগতে ভালবাসি, আমি আশা জাগাতে ভালবাসি। আমি মানুষের মুখে হাসি ফোটাতে ভালবাসি।। -আরজু পনি

আমি এক দুরন্ত যাযাবর : ভ্রমন+ছবি ব্লগ

০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



পথে-প্রান্তরে, আনাচে-কানাচে, গিরি-নদী-সমতল, সবুজে সবুজে ঘুরছি তো ঘুরছিই...তারপরও বাকী রয়ে গেছে অনেক!
আমার প্রিয় শ্যামলিমায় ভরা এই বাংলাদেশ দু'চোখ ভরে দেখেও মেটেনা মনের আশ । যারা আমার ব্লগে বা ফেসবুকে আমার খোঁজ রাখেন তারা জানেন বেশ কয়েকমাস ধরেই অসুস্থতা, চরম ব্যস্ততায় আমি ডুবে আছি ।
কিন্তু এই অসুস্থতা বা ব্যস্ততা, ছানা-পোনাদের স্কুল, নিজের-সঙ্গীর কর্মক্ষেত্রও আমার যাযাবর জীবনে কোন প্রভাব ফেলতে পারেনি ।
নয়ন ভরে যতটা দেখেছি সেভাবে ছবি তুলে (ডিএসএলআর নামক হামান দিস্তা ক্যামেরা সামলাবো নাকি অসুস্থ এই আমাকেই সামলাবো !) স্মৃতি ধরে রাখতে পারিনি...তারপরও কিছু ছবি কখনো ক্যামেরায় কখনো হ্যাং হয়ে যাওয়া মোবাইলে তোলার চেষ্টা করেছি নিজের জন্যেই ।

১ম পর্ব : খাগড়াছড়ি


খাগড়াছড়ির এই ঝর্ণা দেখতে চাইলে অবশ্যই হাঁটার উপযুক্ত কোন জুতা বা সেন্ডেল পরে নিতে হবে । আর ঢালু পথে নামতে কোনভাবেই হাঁটার গতি বাড়ানো যাবেনা...গতি বাড়ালেই আর নিজেকে সামাল দেয়া যাবে না। আমার কন্যা তার ভাইকে ধরার জন্যে যেই না হাঁটার গতি বাড়য়েছে অমনিতেই সে তার গতি এমন বেড়ে গেছে যে সে তার দৌড় থামাতে না পেরে ভাইয়ের গায়ে হুরমুর করে পড়ে হাটু ছিলে ফেলেছে ।


নিজেকে সামলে আগে ছবি তুলেছি ।


এই জায়গায় নিজেকে সামলানো সত্যিই খুব কষ্টকর ব্যাপার । ইচ্ছে করে ঝর্ণার পানিতে ঝাপ দেই !


পোজ দিতে সন্ন্যাসীরাও বাদ যাবে কেন ?


আলুটিলার রহস্যময় গুহায় বেল্টওয়ালা সেন্ডেল পরে যাওয়াই উত্তম । আর অবশ্যই পা মাটিতে মানে পাথরে আটকে আটকে আগাতে হবে । গুহায় প্রবেশের আগে এক মুরুব্বী বাচ্চাদের নিতে নিষেধ করছিলেন । কিন্তু উনিতো জানেননা যে আমাদের বাচ্চারাও কম যায় না ! যদিও কন্যার সেন্ডেল স্রোতে ভেসে যাচ্ছিল-পেছনের একজন সেই সেন্ডেল উদ্ধার করে দিয়েছেন ।
ওহ বলে রাখা ভালো যে, এই গুহায় ঢুকতে অবশ্যই মশাল নিয়ে ঢুকতে হয়তো বটেই, মশালের ব্যাকাপ নিয়েও যেতে হয়...


অবশেষে সফলভাবে গুহা পারি দিতে পেরে বিজয়ীর বেশে পুত্র আমার ।

২য় পর্ব : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়


বিজয়-৭১


ব্রহ্মপুত্রের পারে, কৃষিবিশ্ববিদ্যালয় ক্যাম্পাস


নিঃস্ব


ব্যাঙের ছাতাতো বটেই, মাশরুম নয় অবশ্যই ।-কৃষিবিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ।


নাম ভুলে গেছি, তবে ফুলগুলো খুব মন টানছিল


মাঝিকে ভাড়া দিতে গিয়ে বরকে জোর করেই বেশি ভাড়া দিতে বাধ্য করেছি।স্বজনপ্রীতি বলে কথা ;)


কৃষিবিশ্ববিদ্যালয়ের অতিথিভবনের ভেতরে


কৃষিবিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ইন্সটিটিউটএর গেস্ট হাউসে রাত্রি যাপন...


সকালের নাস্তার দাওয়াত পেয়েছিলাম ময়মনসিংহ শহরে রোম ।। তে ।

৩য় পর্ব: হালুয়াঘাট


মাটি আপন পর বোঝেনা-আমরাই আপন-পর করি


পাহারা না বসালেতো উপায় নেই /:)


সাবধান করার পর কথা না শুনে মরলে দোষ দিতে পারবেন না ।


ওই সময়টাতে তুমুল বৃষ্টিতে পাহাড়ি ঢলের পানি কারো কারো সর্বনাশ করলেও বাড়িয়েছিল প্রকৃতির সৌন্দর্য !


চলছিল বেশ মাছ ধরার উৎসব...


মাছের সাথে ব্যাঙ ফ্রি...


১৯৭১ সনে মুক্তিযুদ্ধে শহিদদের নামের তালিকা ।

৪র্থ পর্ব : গজনী
১.



২.



৩.



৪.



৫.



৬.



৭.



৮.


আর এই গুহায় একবার ঢুকে ভয় পেয়ে ফিরে এসে আবার আলো নিয়ে ঢুকেছি ।

৯.


এই ট্রেনটা শেষ পর্যন্ত চলেনি...ইলেকট্রিসিটি না থাকলে যে জেনারেটরের ব্যাকাপ থাকার কথা ছিল, তা ওদের ছিল না।

শেষের ছবিগুলোর ক্যাপশন দেয়ার আগেই আমি শ্যাষ ! আপনারা নিজ দায়িত্বে ক্যাপশন দিয়ে নিন ।
আরো কয়েক পর্ব দেয়া যেত, কিন্তু পোস্ট বড় হয়ে যাচ্ছে বেশি...পরে কখনো সময়, সুযোগ পেলে এবং অবশ্যই বেঁচে থাকলে...
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২৬
৫৯টি মন্তব্য ৬২টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×