somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টেলিভিশনে যা দেখি

১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রিকশাওয়ালাদের কি আলাদা কোন গান হয়? গায়ক বা শিল্পীর পরিচয় তার গান কিংবা অভিনয়ে। যখন সুবীর নন্দী গান করেন আমরা কি কখনো বলি যে এটা অফিসারের গান? তিনি তো একজন উচ্চপদস্থ কর্মকর্তা। রিকশাওয়ালাদের জন্য কি সেরাকন্ঠ বা ক্লোজ আপ ওয়ান এ অংশ নেয়া নিষেধ?

তাহলে কেন রিকশাওয়ালাদের জন্য আলাদা করে গানের প্রতিযোগিতা? এর মাধ্যমে শ্রেনীকরন হলো, নিরবে বুঝিয়ে দেয়া হলো যে আমাদের আর তাদের মধ্যে তফাত আছে। এবার বুয়াদের গান, ঠেলাগাড়ী চালকের গান, টোকাইদের গান।

সেটা আবার হবে না, কারন ম্যাজিক বিক্রি হবে রিকশাওয়ালাদের কাছে, এটাই ম্যাজিক টুথ পাউডারের টার্গেট। কি মজা! এবার টুথপেষ্ট আর টুথপাউডারের শ্রেনী বিভাজন। পেষ্ট আমাদের মতো বড়লোকদের আর টুথপাউডার গরীব রিকশাওয়ালাদের।

শুধু তাই নয়। ঈদের দিন তেমনি এক রিকশাওয়ালার রিকশায় করে অনুষ্ঠানের বিচারক ঘুরতে বের হয়েছেন এমন এক অনুষ্ঠান দেখলাম। নির্মম রসিকতা। ঈদের দিনও বিচারককে নিয়ে রিকশা চালাতে হচ্ছে সেরা গায়ককে?

দোলা দোলা .. বলে এক মোবাইল কোম্পানী তাদের মিউজিক ডাউনলোডের বিজ্ঞাপন দেয়। প্রথমত তারা কোন গানের জন্য কপিরাইট ল মানে না এবং রয়্যালটি দেয় না। আর বিজ্ঞাপনটির শেষে একটি শিশুকে মোবাইল হাতে কানে ইয়ারফোন লাগিয়ে নাচতে দেখানো হয়।

শিশুদের হাতে কি মোবাইল ফোন দেয়া নিরাপদ? এটা কি আইনসম্মত?
এরা ৬৯ পয়সা মিনিটে সারারাত প্রেম নিবেদন করার জন্য উৎসাহ দিয়ে বিজ্ঞাপন বানিয়েছে। বলেছে যে সব কথা তাড়াতাড়ি বললে চলে না (প্রেমের কথা) সেসব মোবাইলে বলতে..

টেলিফোনের কলরেট কমলে কেবল..একটি কাজ। মেয়েদেরকে উত্যক্ত করা.. এমন উৎসাহ দেয়া হলো না কি?

ক্ষুদে গানরাজে শিশুরা বড়দের সিনেমার প্রেমে গদগদ গান গাইছে। বিচারক বলছেন.. "তোমার গলায় বাচ্চা বাচ্চা ভাব রয়ে গেছে। এটা ঠিক না"

বাচ্চাদের গলায় কি বুড়োদের ভাব আসবে? ক্ষুদে গানরাজ কি পাকনা শিশুদের পাকামো শেখানোর জন্য? শিশুদের উপযোগী গান কি নেই?

একুশে টিভিতে একটি নাচের অনুষ্ঠান হয় যেখানে হিন্দি ছবির অনুকরনে গানের সাথে প্রায় অশ্লীল অংগ ভঙ্গীতে নাচে ছোট ছোট ছেলেমেয়েরা । গানের কথা বেদের মেয়ে জোসনা, রুপবানে নাচে কোমর দুলাইয়া...ইত্যাদি...

আমাদের কি কোন শিশুদের উপযোগী নাচ নেই?

অথচ আমরা দেখেছি আইলো দেওয়া নিশালে গানের সাথে কি সুন্দর নাচ নেচেছে....আজকের অপি করিম। শাওন নেচেছে ...নাচোতো দেখি আমার পুতুল সোনা .. গানের সাথে।

তাতে কি অপি বড় হয়ে অপি করিম হয়নি? শাওন অভিনেত্রী হয়নি?

তাহলে কিলিয়ে কাঁঠাল পাকানো বা জাক দিয়ে ফল পাকানোর মতো শিশুদের পাকানোর এই প্রচেষ্টা কেন?

ম্যাক্সকোলা দিয়ে প্রেম জমানো.. যেন.. সকল পানীয়ের কাজ হলো প্রেম...
আরসি খেলেও প্রেম, ইউরো খেলেও প্রেম..

পেপসি আর কোক সারা দুনিয়াতে খেলোয়াড়দের দিয়ে বিজ্ঞাপন করে আর এখানে এলেই ..প্রেম..। ভারতীয় প্রভাবে আমাদের বিজ্ঞাপনের এ করুন অবস্থা। ফেয়ার অ্যান্ড লাভলী মেখে ফর্সা.. = প্রেম ও বিবাহ। রেক্সোনা মেখে বগলের গন্ধ দুর = প্রেম, লাক্স মেখে সুন্দর = প্রেম, লিপটন খেয়ে তাজা = দাম্পত্য প্রেম

ব্যতিক্রম আছে। মজার ব্যাপার হলো ব্যতিক্রমী বিজ্ঞাপনগুলির প্রায় সবই আমাদের দেশী নির্মাতাদের কাজ। ভারতীয় ধামাধরা প্রতিষ্ঠানগুলির প্রধানতম কাজ হলো ভারতের বিজ্ঞাপন ডাব করে অথবা সরাসরি চালিয়ে দেয়া।

আমি কারো বিপক্ষে নই। শুধু জানতে চাই শিশুদের জন্য কোন ভালো কাজে কারো কোন উৎসাহ নেই কেন? কেন সবার মনে এতো প্রেম ভাব উথলে উঠছে?
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:২১
৬২টি মন্তব্য ৬টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

যে আয়না আর প্রতিচ্ছবি রাখে না

লিখেছেন মুনতাসির রাসেল, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:১৯


আমাদের ভালোবাসা ছিল এক গোপন সন্ধ্যার মতো,
জোনাকিরা তখন শব্দহীন কবিতা হয়ে বসত সিঁথির পাশে,
হাত ধরলেই হৃদয় জেগে উঠত,
বুকের ভেতর গুনগুন করত অনন্ত প্রতিশ্রুতির গান।

তুমি তখন আমার দেহে নয়,
আমার সত্তার স্পর্শে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৪ ঠা মে, ২০২৬ দুপুর ২:৩৩


করোনার সময় নানান উত্থান পতন ছিল আমাদের, আব্বা মা ছোটবোন সহ আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে প্রায় মরে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম শেষ মুহূর্তে, বেঁচে গিয়েছিল আমাদের ছোট্ট সোনার... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

×