শয়তানকে পাথর মারার জন্য প্রবেশ ও বাহিরের মোট চারটা পথ। দুইটা পথের বাহির বন্ধ করে দেওয়া হয় সৌদি প্রিন্স সালমান তার বিশাল বহর নিয়ে শয়তানকে পাথর মারতে এসেছিল বলে।
ফলে চারটা প্রবেশ মুখ দিয়েই হাজিরা ঢুকেছে কিন্তু তারা জানেই না সামনের দুইটা পথের বাহির বন্ধ। যারা সামনে গিয়েছে তারা ইতিমধ্যে আটকা পড়ছে এবং তাদের পক্ষে পিছনের হাজিদের চাপ রক্ষা করা সম্ভব ছিল না। পালিয়েও যাওয়া ছিল দুঃসাধ্য ব্যাপার।
পিছন থেকে ব্যাপক চাপ আসতে থাকায় সামনে লাশের স্তূপ শুরু হয়েছে। কেউ কেউ লাশের উপর দিয়ে উঠে প্রানে বাঁচতে চেয়েছিল, কিন্তু পারে নাই। মৃতের সংখ্যা ১৩০০ ছাড়িয়ে গেছে। কিন্তু সৌদি প্রশাসন তা প্রকাশ করা থেকে বিরত আছেন। নিজেদের কুকর্ম ঢাকার জন্য।
এখনও কিছু চামচা এই মৃত্যুকে জায়েজ করার চেষ্টা করবে। রহমতের তকমা দিবে, বলবে সবাই বেহেশতে চলে গেছে। কিন্তু মৃত্যুকে তারা হত্যাকাণ্ড হিসাবে দেখার চেষ্টা করবে না।
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



