somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভ্যালেনটাইন দিবসে হুজুরদের যাহা করনিয় !!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের দেশের মুফতি , মাওলানা, হুজুরা ভ্যালেনটাইন ডের ইতিহাস সম্পর্কে মিথ্যা প্রচারনার শিকার হয়ে - এই দিবসকে হারাম বলে ফতুয়া দিয়েছে কারন তারা মিথ্যা ইতিহাসটা জানে তাই । রোমন রাজা ক্লডিয়াস হঠাৎ তার দেশের যুবক যুবতিদের ভিতর বিবাহ করাকে নিষিদ্ধ ঘোষনা করলো কারন তিনি মনে করলেন বিবাহিত যুবকেরা ভালো যোদ্ধা হতে পারে না এবং এই যুবকদের তার প্রয়োজন রাষ্ট্রিয় কাজে, যুদ্ধ ক্ষেত্রে । তখন বাধ্য হয়ে তরুন যুবক যুবতিরা গোপন অভিষার বা ডেটিং করা শুরু করলো ।
সেইন্ট ভ্যালেনটাইন ছিলেন খৃষ্টান জাজক এবং তিনি যুবক যুবতিদের গোপন অভিষার বা ডেটিং করার ঘোর বিরুধী ছিলেন এবং এই কাজ গুলোকে ব্যাভিচার মনে করতেন । তিনি চাইলেন যুবক যুবতিরা বাধ্য হয়ে যেন ব্যাভিচারে লিপ্ত না হয় । তখন তিনি স্বীয় উদ্দ্যোগে প্রেমিক যুগলদের কাছে গিয়ে গোপন অভিষার বন্ধ করার ধর্মীয় উপদেশ দিতে থাকেন । তখন প্রেমিক যুগলরা তাকে বলতে থাকে - আমরাতো বিয়ে করতে চাই কিন্তু কোন জাজক রাজার আদেশ অমান্য করে তাদের বিয়ে দিতে রাজি হচ্ছে না, তাই তারা বাধ্য হয়ে ডেটিং করছে ।
তখন সেইন্ট ভ্যালেনটাইন তাদের চুপি চুপি অভয় দেয় -- খুব গোপনে রাতের অন্ধকারে বনের ভিতর তার গোপন আস্তানাতে তারা যেন আসে, তখন ঐ অন্ধকারে তিনি তাদের ধর্মীয় মতে বিবাহ দিয়ে দিবেন , সেই সাথে তাদের বলেন-- রাতের বেলা তার আস্তানার ভিতর খুব অন্ধকার তাই তারা যেন আসার সময়ে সাথে করে মোমবাতি নিয়ে আসে ,তাহোলে তিনি মোমের আলোতে তাদের বিয়ে পড়িয়ে দিবেন ।

কিন্তু এই ভাবে গোপনে বিয়ে দেওয়া আর কত দিন চলে এবং এক সময়ে বিষয়টি রাজার কাছে ফাস হয়ে যায় এবং সাথে সাথে রাজার পাইকরা সেইন্ট ভ্যালেনটাইনকে গ্রেফতার করে । এর পরে এই ঘটনাটা যখন সবাই জেনে যায় , তখন সেইন্ট ভ্যালেনটাইনের জনপ্রিয়তা খুব বেড়ে যায় । তার জনপ্রিয়তার বৃদ্ধি দেখে রাজা ক্লডিয়াস সাথে সাথে তাকে মৃর্তু দন্ড প্রদান করে ।

এখন সেইন্ট ভ্যালেনটাইনের কর্মে আলোকিত হয়ে আমাদের দেশের হুজুর মুফতিরা কি কাজি ভ্যালেনটাইন হিসাবে আবির্ভুত হতে পারেন না ? বর্তমানে অনেক তরুণ তরুণীরা প্রেম করে, ডিটিং করে এবং কেউ কেউ লিভ টুগেদার করে । এই কাজ গুলো নি:সন্দেহে শরিয়ত বিরুধী কাজ এবং কোন হুজুর এগুলোকে মেনে নিতে পারেন না, ঠিক যেমনটি সেইন্ট ভ্যালেনটাইন মানতে পারেন নাই । এখন হুজুরা যদি ভ্যালেনটাইন দিবসে মোড়ে মোড়ে ফ্রি কাজি ভ্যালেনটাইন সার্ভিস নিয়ে বসেন এবং প্রেমিক যুগলদের আহবান করেন -- ও হে প্রেমিক যুগল তোমরা কি জানো না প্রেম করা , ডেটিং করা, লিভ টুগেদার করা শরিয়ত বিরুধী কাজ , তোমার বরং আমাদের কাছে আসো , আমরা তোমাদের বিনা খরচে শরিয়ত সম্মত ভাবে বিয়ে দিয়ে দিবে ঠিক যেমনটি সেইন্ট ভ্যালেনটাইন করেছিলেন ।

সেইন্ট ভ্যালেনটাইনের সময়ে প্রেমিক যুগলরা যখন ডেটিং লিভ টুগেদার করতো , তখন জীবনের ঝুকি নিয়ে রাতের আধারে মোমের আলোতে তিনি গোপনে তাদের বিয়ে দিতেন ধর্মীয় রিচুয়াল অনুসারে কিন্তু হায় আজকে যুবক যুবতিরা যখন প্রেম করে, ডেটিং করে , লিভ টুগেদার করে, তখন কোন হুজুর তাদেরকে সেইন্ট ভ্যালেনটাইনের মত বিয়ে করে নিতে উৎসাহিত করে না এবং উপদেশ দেয় না !

আমার সেই দিনের জন্য অপেক্ষা করছি , কখন দেখবো আমরা ভ্যালেনটাইন কাজি !!
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৪
৬টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

লিখেছেন সৈয়দ তাজুল ইসলাম, ১১ ই জুলাই, ২০২৬ ভোর ৪:০৭


সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট : প্রত্যাশা, বাস্তবতা ও চ্যালেঞ্জ একটি বিশ্লেষণধর্মী পর্যালোচনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৪১


বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট শুধু একটি বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নয়; এটি নতুন সরকারের অর্থনৈতিক দর্শন, উন্নয়ন কৌশল এবং আগামী কয়েক বছরের অর্থনৈতিক রূপরেখার একটি গুরুত্বপূর্ণ দলিল। নতুন সরকারের... ...বাকিটুকু পড়ুন

দ্য লাস্ট সাপার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৩



কক্সবাজার ডিবি কার্যালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ কক্ষ। টেবিলজুড়ে সাজানো নামী রেস্তোরাঁ থেকে আনা রূপচাঁদা ফ্রাই আর কোরাল মাছের দো পেঁয়াজা। টেবিলের একপাশে বসা এক... ...বাকিটুকু পড়ুন

ফান্দে পড়িয়া বগা কান্দে রে

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আব্বাসউদ্দীন আহমদের কণ্ঠে ভাওয়াইয়ার সেই কালজয়ী সুরটা আজকাল ঘনঘন খুব মনে পড়ছে-

... ...বাকিটুকু পড়ুন

সরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত!

লিখেছেন সাহাদাত উদরাজী, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭

সরকারের যে কোন বড় সিধান্ত গুলো কেমন হওয়া উচিত! বহুবার বলেছি, যারা আমার সাথে আছেন তারা নিশ্চয় দেখেছেন। সরকার যে কোন সিধান্ত দেবার আগে তার হাতে গবেষণা পত্র (কোন শিক্ষক... ...বাকিটুকু পড়ুন

×