somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের প্রথম আন্তর্জাতিক মডেল ইউনাইটেড নেশনস সম্মেলন

১০ ই নভেম্বর, ২০১২ রাত ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মডেল ইউনাইটেড নেশনস (MUN) বা প্রতীকি জাতিসংঘ সম্মেলন বিশ্বব্যাপি অন্যতম প্রসিদ্ধ যুব সম্মেলন । বিশ্বের প্রায় অধিকাংশ দেশেই খুবই গুরুত্বের সাথে আয়োজিত হয় এই সম্মেলন । মজার ব্যাপার খোদ জাতিসংঘ থেকেই পুরোনো ইতিহাস মডেল ইউনাইটেড নেশনস এর । ১৯২০ সালে তৎকালীন লিগ অফ নেশনস এর সিমুলেশন হিসেবে নিউ ইয়র্কে ন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস ও হার্ভাড বিশ্ববিদ্যালয়ের হার্ভাড মডেল ইউনাইটেড নেশনস সম্মেলন অনুষ্ঠিত হওয়া শুরু হয় ।




এমইউএন আসলে কি ?

সোজা কথায় বললে জাতিসংঘের সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ কিংবা এর যেকোন বিশেষায়িত কমিটির কার্যক্রম হয় এমইউএনে । সাধারণত তিন বা চার দিনের সম্মেলন হয়ে থাকে । এতে চলে আলোচনা-পর্যালোচনা শেষে ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ । শিক্ষার্থী বা যুবরাই বিভিন্ন দেশের কূটনীতিকদের ভূমিকায় অবর্তীণ হন । সদস্য দেশগুলোর সাথে থাকে ILO, WorldBank কিংবা IMF এর মত প্রতিষ্ঠান । অনুষ্ঠান চলে পুরো জাতিসংঘের কায়দায়: আলোচনা, ভোটাভুটি, নেগোশিয়েশন , নিজ দেশের স্বার্থ রক্ষা করে বৈদেশিক সম্পর্ক উন্নয়ন ।

পৃথিবীর সবস্থানেই শিক্ষার্থীরা এই সম্মেলনগুলোয় অংশ নিতে মুখিয়ে থাকে । শিক্ষার্থী দক্ষতা শানিয়ে নেয় বক্তৃতা, যোগাযোগ, নেগোশিয়েশনয়ে । যেহেতু প্রায় অধিকাংশ এমইউএনই সে দেশের জাতিসংঘ তথ্য কেন্দ্রের (UNIC) সহযোগিতা পায় তাই এতে অংশ নেয়া মানেই ক্যারিয়ারে নতুন পালক যুক্ত হওয়া । আর সম্মেলনগুলোয় দেশ-বিদেশের বিভিন্ন খ্যাতিমান ব্যক্তিরা থাকেন তাই নেটওয়ার্কিংও হয় ভালো ভাবেই ।


দেশে এমইউএন

দেশে বর্তমানে এমইউএন নিয়ে কাজ করে “ইউনাইটেড নেশনস ইয়ুথ এন্ড স্টুডেন্ট এসোসিয়েশন অফ বাংলাদেশ” (UNYSAB) । প্রতিষ্ঠানটি বেশ কিছু বছর ধরে এই সম্মেলন আয়োজন করে যাচ্ছে । বাংলাদেশ মডেল ইউনাইটেড নেশনস (ব্যানমুন) ২০১১ ও ঢাকা+২০ ছিল বৃহৎ আকারের কিছু সম্মেলন ।

এইবারই প্রথম আয়োজিত হতে যাচ্ছে আন্তর্জাতিক মডেল ইউনাইটেড নেশনস । এতে পৃথিবীর বিভিন্ন দেশের শিক্ষার্থীরা অংশ নেবেন । আমার জানা মতে আয়োজনে সাথে আছে পররাষ্ট্র মন্ত্রণালয় (Ministry of Foreign Affairs, Bangladesh), ঢাকা বিশ্ববিদ্যালয় এবং দেশের জাতিসংঘ তথ্য কেন্দ্র ঢাকা (UNIC Dhaka) । চারদিনের এই আয়োজন চলবে ২৮ নভেম্বর হতে ১ ডিসেম্বর, অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে।

আপনি চাইলে নিজেও অংশ নিতে পারেন এই আয়োজনে, অবশ্যই একজন ডেলিগেট হিসেবে । এর জন্য নিচের লিংকে যেয়ে বিষয়টি নিয়ে ভালো করে জেনে রেজিষ্ট্রেশন (১৪ই নভেম্বর শেষ সময়) করে ফেলুন । ফেসবুকেও আপডেটেড তথ্যগুলো পাবেন ।

http://unysab.org/bimun

http://facebook.com/bimun2012


একটি কোন অফিসিয়াল পোষ্ট নয় । কোন তথ্য নিয়ে সংশয় থাকলে ওয়েবসাইট থেকে নিশ্চিন্ত হয়ে নেন ।

আমার মতো সবার চার দিনের জন্য কূটনীতিক হবার স্বাদ নিতে আগ্রহী হওয়া স্বাভাবিকই বটে ।
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১২ রাত ১১:৪১
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

খাম্বা/খাল তারেক কে কিছু উপলব্ধি শেয়ার করছি

লিখেছেন অপলক , ১৭ ই জুন, ২০২৬ রাত ১২:৪২

আজ আর মনের মাধুরী মিশিয়ে বকাঝকা করব না। আজ কিছু ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করব।



খাল খনন বা ঢাকার বাসস্ট্যান্ড সরানোর চেয়ে কি কি গুরুত্বপূর্ন কাজ এই অর্থবছরে করা যেতে... ...বাকিটুকু পড়ুন

গানটি প্রিয় রাজীব নূর ও কবি স্বপ্নের শঙ্খচিলকে উৎসর্গ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই জুন, ২০২৬ রাত ১:০৬

আমার খুব প্রিয় একটি কবিতার সাথে ব্লগার স্বপ্নের শঙ্খচিলের কবিতা মিলিয়ে গানটি বুনেছি।
শোনার আমন্ত্রণ রইলো।
============================

এই জল ভালো লাগে;
বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে... ...বাকিটুকু পড়ুন

কদমের পাপড়ি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৩


এ আষাঢ়ের চোখ কেমন জানি-
চৈত্রের হাওয়ায় কদম নয় যেনো
আগুন- আগুন- তবু ভেজে যাচ্ছে-
শান্তি চুক্তির গন্ধ বাতাস-বাতাসে;
আনন্দময় আষাঢ়ে কাম ভাবনায়
শুধু মাটির বুক গড়ে- গড়ে আসে
জলকাঁদার শ্রেষ্ঠ হাসি অথচ বসন্ত
কান্না... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

×