somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার জীবনের সত্য ঘটনা

২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার জীবনের সত্য ঘটনাঃ
.
ছোটবেলায় আমার কথা জড়িয়ে জড়িয়ে যেত। মানুষের সাথে ভালো মতো কথা বলতে পারতাম না। গুছিয়ে কথা বলা তো দূরের কথা। আশেপাশের মানুষ, প্রতিবেশীরা আমাকে প্রতিবন্ধী বলতো। ( এখনো অনেকে বলে)
আমাদের এলাকার এক বড় ভাই, আমরা তাকে ডাকি ইকবাল পটু। ৫ ফুট ৩ ইঞ্চির
একজন বেঁটে মানুষ তিনি। কিন্তু অসাধারণ দক্ষতায় কথা বলেন বলে কেউ তাকে বেঁটে বলে না। বলে ইকবাল "পটু"। তিনি মানুষকে নানান রকম উদ্ভট উদ্ভট নাম দিতেন এবং উদ্ভট নামগুলো সমাজের লোকদের মাঝে ছড়িয়ে দিতেন। ( ভীষণ অপমানজনক ব্যাপার।)
আমি কথা বলতে গেলেই,আমার কথা জড়িয়ে যাওয়ায় ইকবাল ভাই আমার নাম দিয়েছিলেন " ল্যাবা"। (নামটা যে যথার্থ ছিল এই কথাটা বলতেই হবে।)
কথা জড়িয়ে যাওয়ার এই সমস্যাটা মেট্রিক পরীক্ষা পর্যন্ত ছিল। তারপর আচমকা সমস্যাটা ঠিক হয়ে যায়।
কথা জড়িয়ে যাওয়ার এই সমস্যার কারণে আমি মানুষের সাথে ঠিক মতো কথা বলতে পারতাম না। উল্টাপাল্টা বকবক করতাম। ইংরেজিতে যাকে বলে "ব্ল্যাবারিং"। মানুষ বিরক্ত হয়ে আমার কাছে ঘেষতে চাইত না।
মানুষের সাথে এক পর্যায়ে যোগাযোগ ভীষণ ভাবে কমে গেল। মানুষের সাথে মেলামেশা কমিয়ে দিলাম।
তবে কথা জড়িয়ে যাওয়ার সমস্যা কিন্তু সব সময় হত না। এই সমস্যাটা হত বিশেষ করে মুরুব্বী টাইপের মানুষ এবং মেয়েদের সাথে কথা বলার সময়। খুব ঘনিষ্ঠ বন্ধুর সাথে কথা বলার সময় এই সমস্যাটা হত না। পরে, চিন্তা করে দেখেছি যে, এমনটা ঘটেছে স্রেফ আত্মবিশ্বাসের অভাব এর কারণে।
( দ্য কিংস স্পিচ মুভিটা দেখলে আমার কথা বুঝতে পারবেন।)
তখন মুরুব্বী টাইপ মানুষ আর মেয়েদের সামনে গেলে আমি ভয়াবহ রকমের হীনমন্যতায় ভুগতাম (এখনো ভুগি)। সেই কারণে মেয়েদের আমি তখন থেকেই এড়িয়ে চলা শুরু করি। এবং এটা আমার অভ্যাসে দাঁড়িয়ে যায়।
ছোটবেলার পনেরোটা বছর আমি বলতে গেলে যোগাযোগ বিহীন অবস্থায় বড় হয়েছি। মানুষের সাথে যোগাযোগ করার অভ্যাস না থাকায় আমার ভাষার উপর দক্ষতা কমে গিয়েছিল। প্রচুর সংখ্যক মানুষের মাঝে থাকলেও নিজেকে তখন একলা একলা লাগতো। (এই ব্যাপারটা এখনো আছে।)
পরে আমি ইংরেজি শিখতে শুরু করি। ইংরেজি ভাষা শেখার ফলে বাংলা ভাষাতেও যোগাযোগ দক্ষতা চলে আসে। এখন আমার যোগাযোগ ক্ষমতা ছোটবেলার থেকে কিছুটা ভালো।
যদিও, নট আপ টু দ্য মার্ক। তবে, ডেফিনিটলি, আগের তুলনায় অনেক ভালো।
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:৫৮
৯টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ন্যায়ের আন্দোলন হোক নিয়মতান্ত্রিক ভাবে....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৩৭

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনরত গুটিকয়েক শিক্ষার্থীদের সাথে ভুয়া আইডি কার্ড গলায় ঝুলিয়ে অরাজকতা প্রিয় অ ছাত্রদের বিরাট একটা অংশ অশ্লীল ভাষায় অশোভন উক্তি করে চলছে। একশ্রেণীর মেয়েরা এহেন অশ্লীল নোংরামির হোতা-... ...বাকিটুকু পড়ুন

গভীর ক্রন্দন

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১১:৫৮


মেম্বার বাড়ি আর সরকার বাড়ির শত্রুতা দীর্ঘদিনের। জমিজমা লইয়া আজ এমন একখানি ঘটনা ঘটিয়া যাইবে, কেহ বোধহয় কল্পনাও করিতে পারেন নাই।

সকাল আটটায় কাঠের ব্যাপারী খসরু আসিয়া হাজির। দলিল লেখক আবু... ...বাকিটুকু পড়ুন

বাজারের আগুন নিভবে পে-স্কেলে, প্রবৃদ্ধি ছুঁয়ে যাবে দশ শতাংশ ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৮


কেরামত মওলা সাহেবকে চেনেন না এমন মানুষ সচিবালয়ে কমই আছেন। তিনি মন্ত্রিপরিষদের একজন সিনিয়র সচিব। আজ নতুন পে স্কেল নিয়ে গঠিত সচিবদের কমিটির সবচেয়ে ক্ষমতাধর এবং গুরুত্বপূর্ণ মানুষটি... ...বাকিটুকু পড়ুন

ইসলামাবাদে জুলাই শহীদদের স্মরণে অনুষ্ঠান

লিখেছেন মাথা পাগলা, ১৭ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৪৩



পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বক্তারা দাবি করেন, জুলাই গণ-অভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের একক অর্জন নয়; এটি ছিল ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলনের ফল।... ...বাকিটুকু পড়ুন

আপা আর ফিরে আসবে না......

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৪১

যুগে যুগে গণ-আন্দোলন ও তীব্র জনরোষের মুখে ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হওয়া বিভিন্ন দেশের স্বৈরশাসকদের তালিকাঃ

(১) মোহাম্মদ রেজা পাহলভিঃ (ইরান - ১৯৭৯)১৯৭৯ সালে ইরানি বিপ্লবের সময় লাখ লাখ মানুষের প্রবল... ...বাকিটুকু পড়ুন

×