somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা প্রথম আলো উপন্যাসের ছোট রিভিউ

২৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ইতিহাস আশ্রিত উপন্যাস পড়ার মজাই আলাদা। ঐতিহাসিক সব চরিত্রের সাথে পরিচয়ের সুযোগ ঘটে। এই উপন্যসাটিও সেরকম। উপন্যাসের প্রেক্ষাপট ১৮৯০ থেকে ১৯১০ সালের ভারতবর্ষ (যদিও চরিত্রগুলো সব ঘুরেফিরে কলকাতাতেই ঘোরাফেরা করেছে)। ঐতিহাসিক চরিত্রের মাঝে আছে রবীন্দ্রনাথ ঠাকুর, জগদীশচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ প্রমুখ।
...
ব্রিটিশরা যে কিভাবে এই ভারতবর্ষকে চুষে খেয়েছে, সেটা এই বই পড়ার পর আরও বেশি করে অনুভব করতে পারছি। ওরা শিক্ষাব্যবস্থা এমনভাবে এমনভাবে সৃষ্টি করেছিল, যাতে পাশ করে সবাই প্রজাতন্ত্রের চাকর হওয়ার জন্য উঠেপড়ে লাগবে। কেরানী তৈরির প্রসেস ছিল সেই শিক্ষাব্যবস্থা।( সৌভাগ্যের কথা, ভারত শিক্ষাব্যবস্থার সেই ত্রুটি কাটিয়ে উঠতে পেরেছে। দুঃখের কথা, বাংলাদেশ পারেনি।)
...
অনেকে বলবে, তবুও তো তারা শিক্ষা ব্যবস্থা শুরু করেছিল। ব্রিটিশরা অনেক কিছু খারাপ করেছে, কিন্তু তাদের কিছু কিছু ভাল দিকও ছিল। সভ্যতার অনেক কিছুর সাথে ব্রিটিশরাই ভারতবাসীদেরকে পরিচয় করিয়ে দিয়েছিল।

আমার কথা হচ্ছে, কিছু ভাল কাজ তারা করেছে। অস্বীকার করছি না। তবে বেশির ভাগ ভাল কাজই শাসন-কাজে সহায়তা পাওয়ার জন্যই করা হয়েছে। ভারতবাসীকে সেবা-দানের মতো মহৎ উদ্দেশ্য তাদের ছিল না। তারা ছিল শাসক গোষ্ঠী। শাসনের সুবিধা হয়, বা নিজেদের সভ্যতার শৌর্য বীর্য দেখানো যায় এমন কাজই তারা আগ্রহ নিয়ে করেছে।

আবার অনেকে বলতে পারে,
হিন্দু সমাজের যে কুসংস্কার ছিল সেগুলো দূর করতে সহায়তা করছে তারা।

হ্যাঁ। কিছু ভাল কাজ করেছিল। সেটা অস্বীকার করছি না। তবে মোটের ওপর খারাপ কাজটাই বেশি। হিন্দু-মুসলমানের মধ্যে ইচ্ছাকৃতভাবে বিভেদ সৃষ্টি করা হয়েছিল, যার ফলে জন্ম এই ভারত-পাকিস্তানের। ধর্মে ধর্মে বিভেদ সৃষ্টি করে, আবার ধর্মের কুসংস্কার নিধনে আইন প্রয়োগ করে। বিচিত্র ধরনের কর্মকান্ডে নিজেদের ব্যস্ত রেখেছিল এই ব্রিটিশরা।
...
আর একটা ব্যপার ভুলে গেলে চলবে না, ওরা এই অঞ্চলে এসেছিল ব্যবসা করার জন্য, কারণ এই অঞ্চল ছিল দারুণ সমৃদ্ধ। ভারতবাসীদের সভ্য করার মহান লক্ষ্য তাদের কোনো কালেই ছিল না। যদিও ওরা মুখে এই কথা বলে, তবে ওসব স্রেফ বাগাড়ম্বর।
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৯
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক সিরাজুর রহমানের বিরুদ্ধে মরণোত্তর মামলা করা হোক।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৫

আ ন ম সিরাজুর রহমান (১৯৩৪ – ১ জুন ২০১৫) ছিলেন একজন বিশিষ্ট বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক, যিনি দীর্ঘ চৌত্রিশ বছর বিবিসি বাংলা বিভাগে অত্যন্ত সফলতার সাথে কাজ করেছিলেন.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৫

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

×