আপনি হতাশ হয়ে গেলে দেখবেন আপনার চারপাশে কিছু ধান্দাবাজ লোক ঘোরাঘুরি করা শুরু করেছে। এরা হতাশ লোককে নিয়ে ব্যবসা করে।
.
প্রথমত বলতে হয় মাদক ব্যবসায়ীদের কথা। হতাশ মানুষকে দেখলে এই মাদক ব্যবসায়ীরা আনন্দে আটখানা হয়ে যায়। কারণ হতাশ মানুষরাই মাদক ব্যবসায়ীদের মেইন কাস্টমার। এবং দেখা যাবে, আপনার কোন একজন ঘনিষ্ঠ বন্ধু এইসব মাদক ব্যবসায়ীর সাথে আপনাকে পরিচয় করিয়ে দিচ্ছে।
.
যাহোক, মাদক ব্যবসায়ীর কথা বললাম। এছাড়াও আছে ধর্ম ব্যবসায়ী এবং সন্ত্রাসী।
আমি দেখেছি, কতিপয় মোল্লা হতাশ মানুষ দেখলে তাকে আল্লাহর পথে নিয়ে আসার চেষ্টা করে। আর, সিনেমায় দেখেছি, লাস্টে দিয়ে এসব হতাশ মানুষকে জঙ্গি বানানো হয়।
.
এবার সন্ত্রাসের কথায় আসি। হতাশ মানুষকে সন্ত্রাসী বানানো খুব সহজ। কারণ হতাশ মানুষ এমনিতেই সমাজের উপরে খুব ক্ষিপ্ত থাকে।
.
তাই, সবাইকে সাবধান করে দিচ্ছি। এসব ধান্দাবাজ মানুষের কাছ থেকে দূরে থাকবেন।
সর্বশেষ এডিট : ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



