আমার মাথায় নানান চিন্তা খেলা করে। একটা একটা করে পোস্ট দেয়ার চেয়ে কয়েকটা চিন্তা একত্র করে পোস্ট দেয়াই মনে হয় যুক্তিসঙ্গত। সেভাবেই তাই পোস্ট করলামঃ
১) আমি কোনো উদ্দেশ্য নিয়ে আগাই না। কেমন দিকভ্রান্তের মতো দিগ্বিদিক ছুটে বেড়াচ্ছি।
২) দরজা খোলা রেখে ভুল করেছি।
৩) অনেকে বলে পারফেক্ট হওয়া সম্ভব না। কিন্তু আমার কথা হচ্ছে, যতটা পারি পার্ফেক্টের কাছাকাছি যাব।
৪) একটা ব্রণ বেশ ভোগাচ্ছে প্রায় দুই সপ্তাহ ধরে।
৫) আমাকে ৪ ঘণ্টা যাবত বসে থাকার প্রাকটিস করতে হবে।
৬) পরিষ্কারভাবে দুর্বোধ্য হব।
৭) আমার চরিত্রের যেই দিকটা আমি পেশাগত জীবনে দেখানোর কথা, তা আমি ইনফর্মাল লাইফ-এ প্রয়োগ করছি।
8) আমি এডমিট করতে শিখব যে আমি ভুল করছি।
৯) আমি তর্ক করতে ভালোবাসি। শুধু তর্ক করার জন্যই তর্ক করে যাই। তর্কে হারলে খারাপ লাগে। রেগে যাই। কিন্তু তর্কে হেরে গেলে কীই-বা এসে যায়। আমি কী রকম স্টুপিড! আসলে আমার মানুষের সাথে সম্পর্কের উন্নতি করার জন্য কাজ করে যেতে হবে।
১০) একজন ব্যক্তি বলেছেন, সম্মান হারালে আর থাকেটা কী? তার কথা শুনে আমি ঠিক করেছি আমার সম্মান যদি আমি আরেকজনের দায়িত্বে রাখি, তাহলে তা ভুলণ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি। কাজেই নিজের সম্মান নিজের কাছেই রাখা উচিত। মানে, আমার নিজেরই নিজেকে সম্মান করা উচিত। এর নামি দিলাম আমি আত্মসম্মান।
১১) মাঝে মধ্যে বৈচিত্র্য আনা ভালো। একঘেয়েমি জিনিসটা ভালো লাগে না।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



