somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পৃথিবীর ৫টি সর্বোচ্চ ভবন

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৃথিবীর বর্তমান সময়টিকে স্থাপত্যকলার চরম উৎকর্ষের যুগ বলা যায় । বিভিন্ন দেশে চোখ ধাঁধানো ইমারতগুলো সহজে মানুষের মন কাড়ে । এগুলোর নির্মাণ শৈলী ও গগনচুম্বী উচ্চতা রীতিমত বিস্ময়ের উদ্রেক করে । জেনে নিন পৃথিবীর ৫টি সর্বোচ্চ ভবনের সংক্ষিপ্ত তথ্য ।

১. বুর্জ খলিফা


উচ্চতার দিক দিয়ে বুর্জ খলিফা পৃথিবীর সর্বোচ্চ ভবনের স্থান দখল করে আছে । এটি দুবাইয়ের কেন্দ্রস্থলে অবস্থিত । এটি দুবাই টাওয়ার নামেও পরিচিত । নির্মাণকালীন এটির বহুল প্রচারিত নাম ছিল বুর্জ দুবাই । উদ্বোধনকালে এটির নাম পরিবর্তন করে বুর্জ খলিফা রাখা হয় । এটির নির্মাণ কাজ আরম্ভ হয় ২১ সেপ্টেম্বর ২০০৪ খৃষ্টাব্দে । নির্মাণ শেষে আনুষ্ঠানিক উদ্বোধন হয় ৪ জানুয়ারি ২০১০ খৃষ্টাব্দে । বুর্জ খলিফার উচ্চতা ৮২৮ মিটার বা ২৭১৭ ফুট । এটির নির্মাণ ব্যয় ১.৫ বিলিয়ন মার্কিন ডলার । এটির ১৬৩টি বসবাসযোগ্য ফ্লোরের মধ্যে আছে হোটেল, পার্কিং এরিয়া, অফিস, শপিং মল এবং অন্যান্য বাণিজ্যিক স্থাপনা । আরও আছে পৃথিবীর সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত মসজিদ, সুইমিংপুল ও নাইটক্লাব । বুর্জ খলিফা এতই উঁচু ভবন যে এর নিচতলা ও সর্বোচ্চ তলার মধ্যে তাপমাত্রার পার্থক্য ১০ ডিগ্রী সেলসিয়াস ।

বুর্জ খলিফার বহিঃপ্রাঙ্গণে অবস্থিত ফোয়ারা নির্মাণে ব্যয় হয়েছে ১৩৩ মিলিয়ন বৃটিশ পাউন্ড । বুর্জ খলিফাতে আছে ১০৪৪টি এপার্টমেন্ট। মসজিদের অবস্থান ১৫৮ তলায় এবং ৪৩ ও ৭৬ তলায় আছে দুটি সুইমিংপুল । ১৬০ কক্ষ বিশিষ্ট হোটেল ছাড়াও ১২৪ তলায় আছে দর্শকদের জন্য প্রকৃতি দর্শনের ব্যবস্থা । এখানে কোন কোন লিফটের গতিবেগ ঘন্টায় ৪০ মাইল । দ্রুত নির্মাণ কাজ শেষ করতে কখনও কখনও ১২ হাজার নির্মাণ শ্রমিক একযোগে নির্মাণ প্রক্রিয়ায় যুক্ত ছিল ।


২.তাইপেই ১০১


বুর্জ খলিফা নির্মাণের পর্ব পর্যন্ত তাইপে ১০১ ছিল পৃথিবীর সর্বোচ্চ ভবন । বর্তমানে এটির অবস্থান দ্বিতীয় । এটির পূর্ব নাম ছিল তাইপে ওয়ার্ল্ড ফিনান্সিয়াল সেন্টার । তাইওয়ানের জিনই জেলার তাইপে নামক স্থানে এটি অবস্থিত । সি ওয়াই লি নামের একটি প্রতিষ্ঠান এটির নক্সা করেছে । আর নির্মাণের দায়িত্বে নিয়োজিত ছিল কেটিআরটি জয়েন্ট ভেঞ্চার । এই ভবনের ৫টি তলা আছে মাটির নিচে এবং মাটির উপরে আছে ১০১টি তলা । ২০০৪ সালে এটি Emporis Skyscraper Award অর্জন করে ।

৩. সাংহাই ওয়ার্ল্ড ফাইনান্সিয়াল সেন্টার


সাংহাইয়ের পুদং নামক স্থানে সাংহাই ওয়ার্ল্ড ফাইনান্সিয়াল সেন্টার অবস্থিত । এটি বিশ্বের ৩য় সর্বোচ্চ ভবন । এর উচ্চতা ১৬১৪ ফুট । মোট ফ্লোরের সংখ্যা ১০১ টি । এখানে আছে অফিস, হোটেল, কনফারেন্স রুম, পর্যবেক্ষণ কেন্দ্র এবং নিচ তলায় অত্যাধুনিক শপিং মল । ৭৯ থেকে ৯৩ ফ্লোর ব্যাপী পার্ক হায়াত সাংহাই হোটেলের অবস্থান । হোটেলে রুম আছে ১৭৪ টি । ২০০৮ সালে এটির নির্মাণ কাজ শেষ হয় । এটি চীনের সর্বোচ্চ ভবন ।

৪. ইন্টারন্যাশনাল কমার্স সেন্টার (হংকং)


পৃথিবীর ৪তম উঁচু ভবন হংকং এর পশ্চিম কওলুন শহরে অবস্থিত । এটি হংকং এর সর্বোচ্চ ভবন । উচ্চতা ১৫৮৮ ফুট । এখানে আছে অফিস , শপিং মল ও বিলাসবহুল হোটেল । ২০১০ সালে এটির নির্মাণ কাজ সমাপ্ত হয় ।

৫. পেট্রোনাস টাওয়ার (কুয়ালালামপুর মালয়েশিয়া)


মাল্য়শিয়ার কুয়ালালামপুরে অবস্থিত পেট্রোনাস টাওয়ার উচ্চতার দিক দিয়ে পঞ্চম স্থানে রয়েছে । দুটি পাশাপাশি ভবন নিয়ে নির্মিত এটিকে টুইন টাওয়ারও বলা হয় । এই ভবনের উচ্চতা ৪৫২ মিটার বা ১৪৮৩ ফুট । পেট্রোনাস টাওয়ারে ফ্লোর সংখ্যা ৮৮ টি । ১৯৯৮ সালে এর নির্মাণ কাজ শুরু হয় এবং শেষ হয় ২০০৪ সালে । এটি পৃথিবীর সর্বোচ্চ টুইন টাওয়ার ।

সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:৪১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×