ফেসবুক পেজগুলোর সাথে পরিচয় ঘটে তারও ৩ বছর হয়ে গেল । প্রথম প্রথম লেখাগুলো পড়তে খুব একটা খারাপ লাগত না । যদিও বেশিরভাগ লেখাই হচ্ছে গল্প আর কবিতা যার শতকরা ৯০ শতাংশই "প্রেম-ভালবাসা সাদা কালো স্বপ্ন আশা" এই সম্পর্কিত ।
পেজগুলোর প্রচার প্রসারের সাথে সাথে অনেকটা হুট করেই কোথা হতে যেন ভুরি ভুরি লেখক বের হতে শুরু করে যাদের গুটিকয়েক ব্যতিত বাকিরা 'প্রেমের গল্প' ছাড়া আর কিছুই প্রসব করতে পারে না । যেন এই একটি বিষয় ছাড়া দুনিয়াতে গল্প কবিতার আর কোনো টপিকই নাই ।
প্রতিটা ক্লিকে লুতুপুতু ছড়িয়ে পড়ে , অনুভূতিগুলো পরিনত হয় সস্তা আবেগে । আবেগেরও হয়তো একটা সীমাবদ্ধতা আছে ।
বিগত ২ বছর এইসব একঘেয়ে টপিক পঠন হতে বিরতি নেয়ার পরও কখনো কখনো কারোর লাইক করা পোস্ট নজরে পড়লে মেজাজ বিগড়ে যায় ।
আমার মনে হয় এরা অচিরেই স্বর্গ হতে বস্তা বস্তা প্রেম ভালবাসা এই পাষান ধরিত্রীর বুকে নাযিল করবে , আর তখন হয়তো আমাদের মতো একেবারে রসকষহীন বেরসিকদের বক্ষে কিঞ্চিৎ হলেও রোমান্স আবির্ভূত হয়ে একসময় উপচে উপচে পড়বে ।
"প্রেম পিরিতির
ঊনিশ বিশ ,
মুখে মধু
অন্তরে বিষ ।"
জয় হোক !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



