||পদচারণা||
০৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বহুকাল পর পদচারণা
তোমাদেরি আঙ্গিনায়।
কালের গর্ভে
হারিয়ে যাওয়া
ধূসর কোনো স্মৃতিকে।
অচেনা জনস্রোতের ভিড়ে খুঁজে ফিরি
কিছু পরিচিত মুখ,
চিরচেনা সেই
অমায়িক হাসি;
স্মৃতির পটে
আজও অমলিন।
প্রাচীর ঘেরা
অট্টালিকা সদৃশ
ধ্বংসস্তুপের মাঝে
খুঁজে বেড়াই সেই
অশ্বত্থ বৃক্ষকে,
দুর্গন্ধময় নর্দমার মাঝে
চঞ্চলা হরিণীর মতো বয়ে চলা নদীকে।
হিজলের বনে
ফুটে থাকা গন্ধরাজ,
নীলাভ আকাশের পটভূমিতে
শুভ্র কাশের বন।
মাথার ওপর
একটুকরো আকাশ,
চৈত্রের রাতে সেথায়
সহস্র তারার হাতছানি।
কৈশরের সেই দীঘিটি,
পূর্ণিমার চাঁদ
তাতে রূপ দেখে
হেসে কুটি কুটি।
বিলের পাশে দাঁড়িয়ে থাকা সেই কদম গাছগুলো,
শ্রাবণের রাতে আর
সুবাস ছড়ায় না।
গম্বুজের মাথায়
অস্তগামী সূর্যের অবয়ব।
অবসন্ন দেহের ভারে পরিশ্রান্ত পদযুগলে
হেঁটে চলি
পিচঢালা পথের 'পরে।
অজস্র নিয়ন আলোর সমারোহে
আজও খুঁজে ফিরি
ঝোপের মাঝে
সেই জোনাক পোকাগুলো।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎসএকদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮

কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এমন কিছু নির্দিষ্ট ফল, ফসল বা মৎস্য সম্পদ প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়, যা শুধু স্থানীয় চাহিদা মেটায় না, বরং পুরো অঞ্চলের অর্থনীতিতে জোরালো প্রভাব ফেলে।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০

শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র...
...বাকিটুকু পড়ুন

সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭
...বাকিটুকু পড়ুন