ভোরবেলা। বাথরুমে ঢুকেই সুইটির মেজাজ বিগড়ে গেল। সাবানদানীতে সাবান ঠিকমতো রাখা নেই। সে বাথরুম থেকে বের হয়ে ইমনকে কটকট করে বলল, সাবানটাও ঠিকমতো রাখতে পার না? তুমি যে কী...
ইমন চুপ করে রইল। সুইটির সাথে তার বিয়ে হয়েছে মাত্র ছ’মাস। এই ছ’মাসেই সে হাজার ভুল ধরা শুরু করেছে।
ইমন একসময় বিরক্ত হয়ে বলল, দিন দিন তুমি ঝগড়াটে হয়ে উঠছ? একটা নির্জন দ্বীপে কিছুদিনের জন্য যদি তোমাকে পাঠিয়ে দিতে পারতাম! তাহলে ঝগড়া করা ভুলে যেতে।
সুইটি সাথে সাথে বলল, পাঠাও। কোথায় পাঠাবে?
সাইবেরিয়ায়।
ওয়াও! কী ফ্যান্টাস্টিক জায়গা! বরফ দিয়ে আইসক্রীম বানিয়ে খেতে পারব। তোমার এই লটর-পটর মার্কা ফ্যানের বাতাস খেয়ে হাঁসফাঁস করতে হবে না।
থাকবে কোথায়? ঠান্ডায় তো নিজেই আইসক্রীম হয়ে যাবে।
পিগমীদের বলব ওদের মতো আমাকেও একটা ঘর বানিয়ে দিতে। কি যেন বলে ওদের ঘরকে।
সুইটি চিন্তিতমুখে ভাবতে শুরু করল।
ওহ হ্যাঁ মনে পড়েছে! ইগলু!
ওরা তোমার নির্দেশ শুনবে?
শুনবে না আবার! না শুনলে পিটিয়ে তক্তা বানিয়ে ফেলব না?
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





