somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নাসিম সাহেবের বর্ক্তব্য ও আমার তিনটি প্রশ্ন

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্য করে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম আজ এক অনুষ্ঠানে বলেছেন, 'সরকারের কর্মকর্তা যারা আছেন, তাদের সরকারি নির্দেশনা অনুযায়ী চলতে হবে। যারা নির্দেশ মানবেন না তাদের কপালে দুঃখ আছে। তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে' ।
বৃহৎ অর্থে সরকার বলতে পার্লামেন্ট মেম্বারদের বোঝালেও মূলত যারা কেবিনেট এ থাকেন তারা প্রশাসনের কর্মকর্তাদের সাথে রুদ্ধদ্বার বৈঠকে এরকম কথা বলে থাকেন । আমার প্রশ্ন হলোঃ
*কেবিনেটের কোন মেম্বার না হয়েও একটি প্রকাশ্য আলোচনা অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে এভাবে কথা বলার ফলে কর্মকর্তাদের মাঝে কি ক্ষোভের সৃষ্টি হবে না, সরকারের শেষসময়ে প্রশাসনে অস্থিরতা কি আরোও বেড়ে গেল না ?
*যেহেতু তিনি সরকারের কোন অংশের প্রতিনিধিত্ব করেন না, দলের প্রতিনিধিত্ব করেন সেহেতু সরকারি দলের প্রেসিডিয়াম সদস্য হলেও মোঃ নাসিম সরকারি কর্মকর্তাদের এ কথা বলতে পারেন কি না ?
*এর থেকেও উদ্বেগের বিষয় হলো , প্রশাসনের কর্মকর্তারা কি তাহলে এ সরকারের নির্দেশ অনুসারে কাজ করছে না , না কি এ সরকারের অধীনে আর কাজ করতে চাচ্ছে না ?
এর আগেও তিনি রোববারে বলেছেন, দুনিয়ার কোন শক্তিই নির্বাচনকে ঠেকাতে পারবে না' । মঙ্গলবারে বলেছেন, 'কেয়ামত হয়ে গেলেও এই সরকারের অধীনে নির্বাচন হবে' ।
এদেশে একটি জাতীয় নির্বাচনের মধ্যদিয়ে ক্ষমতার হাত বদল হোক তা গনতন্ত্রকামী সকল মানুষের প্রত্যাশা । কিন্তু সেই নির্বাচনটি অবাধ,সুষ্ঠ, নিরপেক্ষ ও সব দলের অংশগ্রহণমূলক করতে সরকার ও সরকারি দল হিসাবে তারা কি ভূমিকা রাখছেন বা রাখবেন তা তারা ঘুর্ণাক্ষরেও বলছেন না । একটি গ্রহনযোগ্য নির্বাচন অনুষ্ঠানে শুধু সরকার কিংবা সরকারি দল হিসাবেই নয় দেশের বৃহৎ রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ আওয়ামীলীগের জনগনের কাছে অবশ্যই দায়বদ্ধতা রয়েছে । শুধু সংবিধানের দোহাই দিয়ে আমরা ক্ষমতায় থাকব সে কথা বললেই হবে না, সংবিধানের কোথায় বলা আছে নির্বাচনকালীন সময় আগের সরকার ক্ষমতায় থাকবে সে কথাও জনগনের কাছে স্পষ্ট করে বলতে হবে । মূলত সংবিধানে ৫৮(খ),(গ)(ঘ) রদ করার পরে নির্বাচন কালীন সময়ে সরকার ব্যবস্থা কেমন হবে সে বিষয়ে কোন স্পষ্ট প্রবিধান রাখা হয় নি । এই অস্পষ্টতার সুযোগে সরকারি দল বলছে, যেহেতু স্পষ্টভাবে বলা নেই তাই আগের যে সরকার থাকবে তার অধীনেই নির্বাচন হবে । কিন্তু এ কথাটি স্পষ্টভাবে বলে দেয়া থাকলেও আজ এতোটা জটিলতা সৃষ্টি হতো না কিংবা জটিলতার আগেই নিষ্পত্তি হয়ে যেত ।
(এ ইউ জেড প্রিন্স)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

×