বগলের তলে একখানা মুরাকামি
ঠোঁটের কোনে একখানা অদৃশ্য সিগ্রেট
ঝুলায়ে আমি ঠায় দাঁড়ায়ে আছি
দেয়ালে ঝুলানো পোস্টমডার্ন পেইন্টিং এর মত
বাংলামটরের মোড়ে।
আকাশের দিকে তাকায়ে চিন্তাভাবনা করার ভাব নেই
আসলে চিন্তাভাবনা করি না
মনে মনে হিসাব করি
কয়জনে – এই পজিশনে দেখে আমায় মনে খাইল দোলা।
.
কাকুরা, আমি জানি, সত্য এই যে –
তোমরা হাসবা জানতে পারলে এই সত্য, তবুও,
জ্যৈষ্ঠের তালপাকা গরমে
বাংলামটর সিগন্যালে ঠায় দাঁড়ানো লোকটা
থোড়াই কেয়ার করে তোমরা কি ভাবনা চোদাও – তার।
.
বরং শুনো, আমি কি ভাবতেছি।
আমি ভাবতেছি – এই রকম সাতাইশটা গ্রীষ্মের দুপুর গেল আমার জীবদ্দশায়
আর এর মাঝে আমি যা কিছু ঘটাঘটি দেখছি –
তার কতখানি সত্য আর কতখানি মেকি।
এই যে কত প্রেমিক প্রেমিকা রিকশা সিএঞ্জিতে
ল্যাপ্টায়ে যাচ্ছে একে ওপরের সাথে
এইরকম চীজ আর চিকেন প্যাটি মার্কা মাখামাখি কি
হয়নাই আমার সাথে?
সব কি ছিল মিথ্যা?
সব বিফ বেকন আর চিকেন চীজ ডিলাইট?
.
আমি চাইসিলাম, আমার প্রেমিকারা, তাঁদের
ভেতরে নারচার করা খাসলতের কুত্তাগুলিকে
বাইরে বের করে আনবে।
তারা তা করে নাই।
আমি চাইসিলাম তারা আমাকে বাপমা তুলে গালিগালাজ করুক
তারা তাও করে নাই।
তারা ভদ্রতা মারিয়েছে।
আমি চাই, তারা এখনও আমারে শাপশাপান্ত করুক
আমি জানি, তারা তাও করে না।
.
ছুঁড়ে মারা ঘৃণা নাড়াচাড়া করার থেকে
অবজ্ঞা সহ্য করা কঠিন –
এই সত্যখানি বুকে নিয়া
বাংলামটরের মোড়ে দাঁড়ানো
আমি একাকী একটা মানুষ
বাতাসে মিলায়ে যাচ্ছি না কেন বাল?
.
আরকে মিশন রোড, ঢাকা
রাত আড়াইটা
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০২১ দুপুর ১২:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




