somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিতা - শহরজুড়ে ব্ল্যাকআউট চাই

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১। .
দশটা পাঁচটা - প্যান্টশার্ট ইন - নিউভিশন - কামলা - উইকেন্ড - মুভি - বাবারাফি - লুচুগিরি - পর্ণহাব - ফেটিস - ভ্যাবলা - তন্দ্রাচ্ছন্ন - চুল পড়ে - হঠাৎ দেখা - বাতাস - অনেক বাতাস - তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে - প্রেম - ধ্যাত্তেরি - বালের প্রেম - ফের প্রেম - কেন প্রেম - রিকশা চলে আকাশে - পাইকপাড়া মুরগীর দোকান - ১১টায় দরজা বন্ধ - ফিরতে হবে - ফিরতে হবে - ফিরতে হবে - সিএনজি ভাড়া আছে আজ? - ঈশ্বর - ঈশ্বর - ঈশ্বর ...

.
২।
নগরপিতা,
আপনার এই ব্যাস্তসমস্ত দিনে
অধমের একখানা আর্জি
আপনার শহর জুড়ে
একটি ব্ল্যাকআউটের বন্দোবস্ত করে দিতেই হবে আজ।
.
এইযে আমরা পুঁজির খপ্পরে পড়া কামলারা
নিজের পাছা বিক্রি করেই চলেছি করেই চলেছি
আপিসে মালিকের কাছে
বাসায় বাপ মা'র সেন্টি খাওয়া ডায়লগের কাছে
পাড়া প্রতিবেশীর সরকারী চাকুরী না থাকার খোঁচার কাছে
প্রাক্তন প্রেমিকাদের অবিবাহিত সুখী দাম্পত্য জীবনের কাছে
লোকাল বাসে ২ টাকা ভাড়া কম দেয়ার জন্যে
হেল্পারের গালাগালের কাছে
মাঝরাত্তিরে অ্যাকজিসঠেন-শিয়াল ক্রাইসিসের কাছে
সুমন অঞ্জন গৌতম না হয়ে ওঠার হতাশার কাছে
.
নগরপিতা,
আমার দুঃখ হয়
ব্যাথা লাগে।
.
নগরপিতা প্রেমে পড়েছি এই বুড়ো বয়সে এসে
আমার চেহারায় আগের জৌলুস নেই
মেদ জমেছে জায়গায় বেজায়গায়
চোখ কোটরে ঢুকে কালি জমিয়ে বসেছে নীচে
চুলের সিঁথির রেখা খালি হয়ে এসেছে প্রায়।
.
নগরপিতা
তাই আজ একটাই দাবী আপনার কাছে
একটিমাত্র দিন
আপনি শহরজুড়ে ঘণ্টাখানেকের জন্যে ব্ল্যাকআউট ঘোষণা করবেন।
আমি এই প্রেমটাকে শিল্প বানিয়ে ফ্রেমে টাঙ্গিয়ে রাখতে চাই।
.
সেই মর্মে, রিকশায় নয়
"রাস্তার কোন সস্তা হোটেলে বন্ধ কেবিনে বন্দী দুজনে" হয়ে নয়
কোন রেস্তোরা বা চাইনিজে নয়
জিয়া - সোহরাওয়ারদি বা শামসুন্নাহারের সামনের লাভ ট্রায়াঙ্গেলে নয়
আমি গুলিস্তানের জিরো পয়েন্টে দাঁড়িয়ে
সবকিছু উজাড় করে, আমার প্রেমিকাকে
একটি চুমু খাবো।
.
সেই চুমুতে আগুন ধরে যাবে ফাঁকারাস্তায়
ঠায় দাঁড়ানো সব বাসে
শোরুম শপিং মলের দরজা জানালার কাঁচ
সব ভেঙে হবে চৌচির
সব পানির পাম্প ফেটে রাস্তায় গড়িয়ে নামবে পানির ঢল
(অপ্রেম ও অভালোবাসা দিয়ে অনেক আগুন ধরিয়েছেন আপনারা
এবার ভালবাসাকেও একটু সুযোগ দিন তার সামর্থ্য দেখাবার)
.
তারপর - করবো আমার প্রেমিকার সাথে ঠিক সেই কাজ
গেল বসন্ত - আমাদের পাড়ার ন্যাড়া কৃষ্ণচুড়া গাছটার সাথে
করে গেল যা কিছু।
.
ঠোঁটের অযাচিত ব্যাবহার
একজীবনে করে ফেলেছি বহু নগরপিতা
এ নিয়ে বড় কষ্টে আছি
তাই, শেষ একটি প্রেমের অকাল বৈধব্য রোধে
শহর জুড়ে ঘণ্টাখানেকের ব্ল্যাকআউট
আমার বড়ই দরকার।
আমার আর্জি, আপনি রাখবেন না নগরপিতা?
.
গোপীবাগ রেলগেট
২৩ সেপ্টেম্বর ২০১৭
রাত আড়াইটা

সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০২১ সকাল ১১:৫৮
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

মতামত পোস্ট: ২২ সালে লিখেছিলাম: যে শঙ্কা ছিলো তা আজকের বাস্তবতা

লিখেছেন অর্ক, ০৮ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৩১



আমাদের কওমি জননী সত্যি কি অসাম্প্রদায়িক? হলে কতোটা? প্রশ্ন থাকলো সবার কাছে। তেতুল হুজুর মাওলানা শফি খুব ভক্তিভরে তাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন। এমনি এমনি তো আর নয়। অত্যন্ত মহব্বত... ...বাকিটুকু পড়ুন

"রিকন্সিলিয়েশান"....ইহা কি খায় নাকি মাথায় দেয়?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:০০



সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×