somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাগীরথী এক দৃপ্ত প্রতিশোধ...

১৮ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বরিশালের ভাগীরথী নদী নয়। ভাগীরথী একটি লাঞ্ছিতা নারীর সকরুন কাহিনী। ভাগীরথী বর্বরতার বিরুদ্ধে এক দৃপ্ত প্রতিশোধ।

ভাগীরথী পিরোজপুর মহাকুমার(বর্তমান জেলা) বাঘমার কদমতলি গ্রামের এক বিধবা রমনী। একমাত্র শিশুপুত্রের স্নেহময়ী জননী। সাধারণ মধ্যবিত্ত ঘরের কুলবধূ ছিল ভাগীরথী। আকালবৈধব্যের পর সে একমাত্র শিশুপুত্রকে নিয়ে মোটামুটি সুখেই ছিলো কিন্তু সে সুখ তার সইলো না।
বর্বর পাকিস্তানিরা তা সইতে দিলো না।

২৫ মার্চের অনেক পরে বরিশালের পিরোজপুর খানসেনাদের দখলে এল। দখলে আসার পর পিরোজপুর শহর ও তার পার্শ্ববর্তী গ্রামগুলোতে চললো পশুদের বর্বরতা। এই বর্বরতার অসংখ্য শিকারের মধ্যে ভাগীরথী একজন। একদিন খানসেনারা গ্রাম বাঘমারা থেকে তুলে নিয়ে এলো ভাগীরথীকে।

তারপর চলল একটানা পাশবিক নির্যাতন। নারীর নারীত্ব হারালে আর কি থাকে? এ প্রশ্নের উত্তর সহজ-সরল অশিক্ষিতা গ্রাম্য রমনীর বুঝতে দেরি হলো না একটুও। তাই শ্রেয় মৃত্যু বেছে নিল সে। কিন্তু এ মৃত্যু যেন অর্থহীন না হয় সে সিদ্ধান্তও নিল সে। ভাগীরথী ভাবলো যদি তার লুন্ঠিত
নারীত্বের বিনিময়ে একটা পাকসেনা পশুকেও খতম করতে পারে তবে অন্তন্ত একজন কুলবালা বা যুবতী রেহাই পাবে বর্বরদের হাত থেকে।তাতে যদি জীবন দিতে হয় তাও শ্রেয়।

ভাগীরথী ঠিক করলোপিরোজপুর মিলিটারি ছাউনিতে যাতায়াত করতে হবে। উজাড় করে দিতে হবে তার কলঙ্কিত নারীত্ব। অভিনয়ে অভিনয়ে ভুলাতে হবে পশুদের। করলও তাই। সে রীতিমত ছাউনিতে যাতায়াত করতে লাগল। অপরদিকে মুক্তিবাহিনীর সঙ্গে যোগাযোগ স্থাপন করল ভাগীরথী। তারপর একদিন মুক্তিবাহিনীএ সন্ধান দিবে বলে পাকবাহিনীকে গ্রামের মধ্যে নিয়ে এল। অপরদিকে
মুক্তিবাহিনী তৈরি রইল। এভাবে সেদিন ১৫ খানসেনা হত্যা হয়েছিলো মুক্তিবাহিনীর হাতে। অপর কয়জন সৈন্য পালিয়ে বাঁচল।

পশুরা বুঝতে পারলো ভাগীরথীর ষড়যন্ত্রের কথা। তাই তারা ঘোষণা করে দিল ভাগীরথীকে জীবিত অথবা মৃত ধরে দিতে পারলে এক হাজার টাকা পুরস্কার দেয়া হবে এবং ভাগীরথী ধরাও পড়ে গেল। তারপর এক করুণ চিত্র। বর্বররা ভাগীরথীর পা বেঁধে দিল জীপ গাড়ির পিছনে।পিরোজপুর রাজপথে ঘুরানো হলো জীপ গাড়ি। ভাগীরথীর দেহ নদীর স্রোতে মিশে গেছে কিন্তু পিরোজপুরের ভাগীরথীর রক্তধারা কি বঙ্গোপসাগরের নোনা জলে মিশে এক হয়ে গেছে?

ভাগীরথী তোমার কোন ছবি নাইবা থাকুক, তুমি আজ থাকবে আমাদের মাঝে। তুমি বীরঙ্গনা। তুমি আজ মুক্ত বাংলার মায়ের প্রতিচ্ছবি।


[মূলঃ দৈনিক বাংলাঃ ১৮ মার্চ,১৯৭২]
(সংগ্রহঃ মুক্তিযুদ্ধের ডায়েরি- বজলুর রহমান। সঙ্কলন ও সম্পাদনাঃ ড. মুনতাসির মামুন ও সোহরাব হসেন। জনকন্ঠ ঈদসংখ্যা-২০০৯ এ প্রকাশিত লেখার অংশবিশেষ)

সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:০৯
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের আমিরের একাউন্ট হ্যাক আওয়ামী লীগের হ্যাকাররা করে থাকতে পারেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৫৮



নিজের অভিজ্ঞতা থেকে লিখছি। গত বছর, লন্ডন থেকে আমার এক আত্মীয় হঠাত একদিন আমাকে জানান যে, 'গ্রামের রাজনীতি' নামক এক ফেসবুক পেইজে আমার উপরের ছবি দেওয়া হয়েছে। আমি হতবাক!... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×