somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হুট করে বই মেলায় এবং সত্যের মতো বদমাশ…

১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ দুপরে (গতকাল)যখন টিউশানিতে যাবার জন্য প্রস্তত হচ্ছিলাম তখনি ব্ন্ধু তপু বাসায় এসে হাজির। হঠাৎ মাথায় কি হলো হুট করে সিদ্ধান্ত নিয়ে নিলাম বই মেলা যাবো। যাবার পথে আরেক বন্ধু নাফিসাকেও পেয়ে গেলাম।
…তিনজন মিলে সোয়া তিনটার দিকে একাডেমী চত্বরে প্রবেশ করলাম। মেলা শুরুর সময় এবং ছুটির দিন না হওয়ায় তখন মেলা প্রাঙ্গন ছিলো প্রায় ফাকা। অর্থাৎ, ভালো করে দেখে, উল্টিয়ে পালটিয়ে ফ্লিপের লেখা পড়ে বই কেনার যথার্থ পরিবেশ। আজ শুরুতেই ঢুকলাম বাংলা একাডেমী’র নতুন বই বিক্রয় কেন্দ্রে। ভাষা আন্দোলন এবং নজরুল এর সাহিত্য আলোচনার দু’ট বই কিনলাম।ওখান থেকেই পাশের পুরানো বই বিক্রয় কেন্দ্রে গিয়ে আরো চারটা বই কেনা হলো, সবচয়ে ভালো লেগেছে “রবীন্দ্রনাথকে লেখা জগদীশ চন্দ্র বসুর লেখা চিঠির সংকলন” বইটা।
আগের সপ্তাহে পাঠক সমাবেশ থেকে শহিদুল জহিরের উপন্যাস সংকলন কিনেছিলাম। পাঠক সমাবেশ এর স্টলটাই আমার কছে সবচেয়ে ভালো লাগে। একদম ভিতরে ঢুকে বই দেখা যায়। আর ওদের বই এর পৃষ্ঠার মান, বাঁধাই, প্রচ্ছদ সবকিছুই খুব যত্নের সাথে করা থাকে। যদিও সেজন্য বই এর মূল্যটাও একটু বেশি গুনতে হয়। আমার দৃষ্টিতে বই মেলার সবচেয়ে ভালো পৃষ্ঠার মান ও বাঁধাই হয় এডর্ন, ইউপিএল এবং পাঠক সমাবেশ এর বই এর। আজ পাঠক সমাবেশ এ ঢুকতেই চোখে পড়লো আবদুল মান্নান সৈয়দ এর “সত্যের মতন বদমাশ” বইটা।আগে অনেক খুঁজেছি বইটা পড়ার জন্য। আজি প্রথম পেলাম।১৯৬৮ সালে প্রকাশিত বইটা এবার নতুন করে মুদ্রণ করেছে পাঠক সমাবেশ।বইটা প্রাকেশের পরের বছরেই অর্থাৎ ১৯৬৯ সালে পাকিস্তান সরকার নিষিদ্ধ ঘোষণা করে বইটা। ২১৫ টাকা দিয়ে নিজের করে নিলাম বইটা। পরে সন্ধ্যা পর্যন্ত ঘুরে আরো কয়েকটা বই কিনে ভিড় শুরু হতেই আমরা বের হয়ে এলাম। দু’হাতে ১৮-১৯টা বই….অনুভুতিটা ব্যখ্যার বাইরের কিছু।

যে বই গুলো আজ কেনা হলো-
১. "সত্যের মতন বদমাশ"-আবদুল মান্নান সৈয়দ।(পাঠকসমাবেশ)
২.আহমেদ ছফা রচনা সমগ্র-১ম খন্ড(খান ব্রাদার্স)
৩. ১/১১ এর রাতে একুশ নাম্বার আঙ্গুল-আরিফ জেবতিক (জাগৃতি)
৪. দুই যাত্রায় এক যাত্রী- সিরাজুল ইসলাম চৌধুরী (জাগৃতি)
৫.বিরুপ বিশ্বে সাহসী মানুষ- সিরাজুল ইসলাম চৌধুরী (জাগৃতি)
৬.বাংলা বানান ও ভাষা রীতি-মাহবুবুল আলম (খান ব্রাদার্স)
৭.রবীন্দনাথকে লেখা জগদীশ চন্দ্র বসুর পত্রাবলী- বাংলা একাডেমী
৮.ভাষাতাত্ত্বিক প্রবন্ধাবলী-বাংলা একাডেমী
৯.বাংলাদেশের পুতুল নাচ-বাংলা একাডেমী
১০.ভাষা আন্দোলনের স্মৃতি ও কিছু জিজ্ঞাসা-আহমদ রফিক-বাংলা একাডেমী
১১.নজরুল ইসলাম-কালজ কালোত্তর-আবদুল মান্নান সৈয়দ-বাংলা একাডেমী
১২.লাট্রু সাহেবের জাদুর চশমা- ফারুক নওয়াজ(শুভ্র প্রকাশ)
১৩.আমি কেউ না-আহসান হাবীব
১৪.নন্দিত নরকে- হুমায়ূন আহমেদ (দিব্য প্রকাশ)
১৫.শঙ্খনীল কারাগার-হুমায়ূন আহমেদ (দিব্য প্রকাশ)
১৬.উত্তরাধিকার-অগ্রাহায়ণ ও পৌষ-১৪১৬ সংখ্যা
১৭. তিনটি উপন্যাসিকা-হাসান আজিজুল হক(ইত্যাদি গ্রন্থ প্রকাশ)

সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:১১
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারেক রহমানের প্রথম সফর কেন ভারতেই হওয়া উচিত ছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুন, ২০২৬ রাত ৩:৩৯


দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন... ...বাকিটুকু পড়ুন

২০২৪শের শহীদ নাকি প্রতারক ⁉️

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৫:৪৭



'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।

ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ প্রত্যাবর্তন

লিখেছেন ইসিয়াক, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৬:৪৪


চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো  মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ  বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন

ষো-ল-ব-ছ-রঃ আর কি বর্ষপূর্তি পোস্ট লেখা হবে?

লিখেছেন আমি তুমি আমরা, ১৮ ই জুন, ২০২৬ বিকাল ৪:০৬



অবাক হয়েই চেয়ে দেখি
কখন এমন হলো?
এইতো আমার ব্লগবাড়ীটার
বয়স হল ষোল।

দুরুদুরু বুকে তখন
খুলেছিলাম ‘নিক’।
ফেলতে পলক, পেরিয়ে গেল
ষোল বছর ঠিক।

ফেসবুক আর ইউটিউবের
আছড়ে পরে ঢেউ।
সামুপাড়ায় এখন কি আর
উঁকি মারে... ...বাকিটুকু পড়ুন

জীবন পর্ব -১

লিখেছেন মায়াস্পর্শ, ১৮ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৫২



(শালবন ভ্রমণ)
২০১২ সাল। সদ্য পাশ করে বের হয়েছি। কঠিন সময় পার করছিলাম। এদিক-সেদিক স্টেজ শো করে যে পেমেন্ট পেতাম, বাড়িতে ফিরতে ফিরতেই প্রায় শেষ হয়ে যেত। সকালে মায়ের হাতে... ...বাকিটুকু পড়ুন

×