বৃষ্টি, আহা কি আনন্দ...............???????????
১৯ শে আগস্ট, ২০০৯ রাত ৩:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বৃষ্টি আমার প্রচন্ড ভাল লাগা একটা বিষয়। কলেজ জীবন পর্যন্ত আমি কোন বৃষ্টি পেলে না ভিজে কাটাইনি। এখন পাগলামী বা কোন বিষয় চিন্তা না করে অতি প্রিয় কাজটা করে ফেলার বয়সটা বোধ হয় পার করে ফেলেছি। যদিও সম্পূর্ণ বিষয়টি ভিতরে রয়ে গেছে। আগে কোন বিয়েবাড়ী যাবার পথে বৃষ্টি পেলেও ভিজে, ভেজা কাপড়ে বিয়ে খেতে যেতাব। এখন অফিস যাবার পথে বৃষ্টি পেলে কোন আশ্রয়ে দারিয়ে অপেক্ষা করি বৃষ্টি থামার কিন্তু ফেরার পথে বৃষ্টি পেলে কখনই ভেজার সুযোগ হারাই না।
কিন্তু এখন সংবাদ মাধ্যমগুলোতে বৃষ্টিকে দেখি অপরাধির আসনে। বৃষ্টি মানে জলাবদ্ধতা, বৃষ্টি মানে যানজট, বৃষ্টি মানে জনদূর্ভোগ। আরে এই ঢাকা নগরীকে আমরাই তো ইদুর মারার ফাদে পরিনত করেছি আপরিকল্পিত নগরায়ন ও দূর্নীতির মাধ্যমে। আমাদের কর্মফল কেন শুধু শুধু বেচারা বৃষ্টি ওপর চাপানো হচ্ছে? কই বাংলাদেশের অন্য কোন নগরীতে তো বৃষ্টির কারনে জলাবদ্ধতা, যানজট বা জনদূর্ভোগ এর কথা শোনা যায়না। আর আমরা কেন বার বার ভূলে যাই শুধু ঢাকা শহরই পুরো বাংলাদেশ নয়। কখনও খবরে দেখাতে দেলাম না এই বৃষ্টির কারণে দেশের উত্তরাঞ্চলের খরা এলাকার কৃষকের মুখে কতটা হাসি ফুটেছে! গ্রামের মাঝি নদীতে খালে পানি পেয়ে আবার নৌকা নামিয়ে জীবিকা ফিরে পেয়েছে! আমরা এগুলো দেখি না। আমরা শুধু নিজেদের স্বার্থের কথা চিন্তা করি আর নিজেদের ভূল আন্যের ঘারে চাপাতে ব্যস্ত থাকি। দেখা যাক আর কতদিন আমরা এভাবে চলতে পারি?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫

সেই মেয়েটিকে খোঁজ....
ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।
ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ...
...বাকিটুকু পড়ুন
তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু...
...বাকিটুকু পড়ুন
Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।...
...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ
সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর...
...বাকিটুকু পড়ুন
১. ক্ষুধাপৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি...
...বাকিটুকু পড়ুন