কেমন করে সূর্য ডুবে যায় ঘুমিয়ে পড়ে রাতের কোলে।রাত থাকে সকালের অপেক্ষায় আর আ মি থাকি ঘুমের আশায়।ঘুম তো আসেনা।আধার রাতের সঙ্গী হই ভাবনার অতলে পরে রই।দুহাত বাড়িয়ে ও কূল পাইনা। এভাবে আর কত?
কত কিছু অবহেলায় পড়ে থাকে।আজ নয় কাল ,এখন না একটু পরে।আমার কাল আর আসেনা ,একটু পর আর হয়না কোথায় যে তা হারিয়ে যায় !দীর্ঘসূত্রিতার মাঝে ঘুরপাক খাই ,মনেপড়ে একটা গান
''কে আছে বন্ধু আমার দুঃখ সুখের কথা শোনাবার''
নিজের কষ্ট নিজেই বানাই ,এই কথা কারে শোনাই।বন্ধু খুজে কি লাভ দুঃখ তো তারও আছে।সুখের ভেলাটা বানের জলে অনেক দূরে চলে গেছে।তবুও সাঁতরে যাই জল ঠেলে হয়ত একটু ক্লান্ত হব ,তাতে কি সামনে যে আছে সুখের হাতছানি ,না কি সবই মরীচিকা ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


