![]()
বর্ষায় এই রাস্তা ব্রিজ পার হয়ে কিছু দূর গিয়েই জলমগ্ন হয়ে থাকে।
![]()
এখান থেকে আমাদের যাত্রা শুরু হয়।
![]()
আহ কি সুন্দর খোলা নৌকায়...
![]()
অবারিত জল,করে ছল ছল।
![]()
গায়ের মধ্য দিয়ে জলপথ।
![]()
ওহ কি টাইমিং উপর থেকে যেই লাফ দিল ওমনি আমি ক্লিক পানিতে পা ছোয়ানোর আগেই ক্যাপচারড।
![]()
জোড়া মন্দির,যাবার সময় বুঝিনি,ফেরার সময় খেয়াল করলাম যে আরেকটা একদম গাছে ঢাকা পড়ে আছে।
![]()
২ঘন্টায় মাত্র ১০০ টাকায় নৌকা ভ্রমন করে ব্যাপক খুশি আমি,হাসি দেখেই বোঝা যাচ্ছে। হে হে। আপনারা ও চাইলে বেড়িয়ে যেতে পারেন।ঢাকা থেকে আসলে ১৫০০ টাকা বাজেট রাখলেই হবে আর হাতে একটা দিন থাকলেই হবে ব্যস ।
স্থান: হবিগঞ্জ জেলার লাখাই থানা।
খরচ: ঢাকা থেকে বাস বা ট্রেনে হবিগঞ্জ
বাস ভাড়া: ২৫০ টাকা সায়েদাবাদ রানা এন্টারপ্রাইজ কাউন্টার থেকে।বিসমিল্লাহ ট্রাভেলস,অগ্রদুত,অগ্রগামী ও দিগন্ত পরিবহন এ। হবিগঞ্জ বাস স্ট্যান্ড নেমেই মিনি বাস,দিগন্ত বা সিএনজি অটোতে বামৈ বাজার নৌকাঘাট ভাড়া ২৫-৩০ টাকা।এরপর নৌকায় লাখাই বাজার ২০-২৫ টাকা করে।লাখাই বাজার থেকে চাইলে আরও দুরে যেতে পারেন অষ্টগ্রাম(কিশোরগঞ্জ) পর্যন্ত সময় ৩০-৪০ মিনিট।
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


