
একটা সাদা কাগজ ছিল, সাথে ছিল একটা বেপরোয়া কলম,
তাতে কি?
একটা হাসি মাখা মুখ তো আঁকা যেত।
তবে বাতাস কেন মিথ্যে অবহেলা কিনে বেড়ায়,
কেন ঘর ছেঁড়ে নিঃশ্বাস গুলো প্রজাপতির রঙিন পাখায়
ধুসর সময়ের মাঝে বেঘোরে প্রাণ ফেরি করে?
আমার জানা নেই, অজানাই থাক,
আলো নিভে যাবে, ধোঁয়া টাও ধীরে ধীরে উবে যাবে।
চাঁদ থেকে জ্যোৎস্নার পাতাগুলো
জলের টানে আকাশ ছেড়েছে,
আলো জানেনা তার যে ঘর নেই, কোন আশায়
ছোট্ট ঢেউগুলোর মাঝে অকারন
অব্যক্ত মৌনাশার মগ্নতা জমায়, মাতাল বনের এক অচেনা বৃক্ষ
জানে ঘুনে ধরা দিন রাতের
স্বপ্নের শিকড় কোথায় প্রোথিত,
ভুলে যাবার পন গুলো ভুলে গিয়েছি, অবিরত সুখেরা পথ বদলে নিয়েছে,
তবুও আমি তার জন্য পথে নেমেছি,
আমার একটা কালো চাদর আছে,
আর সঙ্গী অন্তহীন পথের হাতছানি।
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



