
ভুল ছিল আলনার বর্ণনা, অগোছালো কাপড়ের ভাঁজ,
ভুল ছিল ছেড়া চিঠির বর্ণমালা , অতৃপ্ত ভাবের সাঁজ।
মুগ্ধ নয়নে ভুল ছিল , অপলক চেয়ে থাকা,
ভুল ছিল ক্যানভাসে, তুলি জলে ছবি আঁকা।
মেঘের আগে আঁচল ছিল, নকশি কাঁথার সুতো ছিল,
ভুল ছিল স্বপ্ন বোনায়, বৃষ্টি ছিল আলপনায়।
ভুল ছিল নীল জল, বালুচর, ভাঙে ঝিনুকের ঘর,
ভুল ছিল সৈকতে থাকা, অবিনাশী ঝড়ের পর।
Photo: Negombo Beach, Sri Lanka

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

