somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মাহবুবুল আজাদ
কেমন জানি খুব বেশি আত্মবিশ্বাসী,ভালবাসি বই পড়তে,তার চেয়েও বেশি ভাল লাগে ঘুরে বেড়াতে,আর কবিতা সে তো টানে আমায় অদৃশ্য সূতোয়।ঘুরেছি পৃথিবীর বহু দেশ, তবুও মন ভরেনি, আবার ও বের হব কোন একদিন পৃথিবীর পথে প্রান্তরে, আর হব আমার লেখা লেখির ফেরিওয়ালা।

অসমাপ্ত উনুনের একপাশে ভেজা খড়, জীবনের অপেক্ষায় আগুনের মায়া খোঁজে

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মায়া হঠাৎ আড্ডায় একটা প্রশ্নবোধক চিহ্ন ভুল করে সবার মাঝে রেখে হারিয়ে গেল নিমিষে,
জনে জনে শুরু গুঞ্জন, ঘটনা, রটনা, কত কি, এতগুলো মানুষের অবাক বিহবল দৃষ্টি মুছে
কোন উত্তর কারো কাছ থেকে পাওয়া গেল না।
শহুরে খোশমেজাজে পরিচিত রোদ আর গাঁয়ের সরু পথে কিছুটা ধুলোমাখা পড়ন্ত রোদ
কতটা মায়ার, পাশের কেয়ার কাঁটা শিস তোলে বলে যায়।
না বোঝার ভান করে কোকিল শালিক,
আর আমরা বুঝে বুঝে আবারো প্রশ্নের কাছে ফিরি,

আহা কিছু মায়া, কিছু কষ্ট- কিছু সময় রয়ে যায় অগোচরে কিছু কথা অস্পষ্ট।
অবহেলার উপাসনা, বিবাদি বাতাস মোড়ে মোড়ে বিষাদের দেয়াল লিখে যায়,
আমরা আবার ও হতবাক এ মিছিলে কি যাব,
না থাক কেতাদুরস্তপনা লাঠিতে ঠকঠক, পুরনো অক্ষরশূন্য জমিদারি
মাথা চাড়া দিয়ে উঠে কাঁচের গ্লাসের জলে।

পাঞ্জাবির ভাঁজ, আর কিছুটা ক্ষয় হওয়া জুতো চেনা অলিগলিতে সরবে আড্ডায় মাতে।
মায়া এখনো কাটলো না, সেদিনের মাঠের ঘাস এখনো বাকবিতণ্ডায় লিপ্ত,
কিন্তু আমরা নির্লিপ্ত,
বিভেদের দেয়াল জুড়ে একটা বটগাছ জন্মাক, তার ছায়ায় বসে থাকব,
প্রশ্নটা বট ফলের মত একটা টোকা দিয়ে যায়, কে করে তার খেয়াল,
অসমাপ্ত উনুনের একপাশে ভেজা খড়, জীবনের অপেক্ষায় আগুনের মায়া খোঁজে।

২৮/০৯/২০১৭
আরাকাশান রোড, নিউ দিল্লী।
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৬
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×