somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খানখান হৃদয়ের শব্দ শুনুন

০৭ ই মে, ২০১৬ বিকাল ৫:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বোমায় ঝাঁজরা হয়ে যাওয়া শিশুর "আমি আল্লাহকে সব বলে দিব" কথাটি শুনে কি আমাদের অশ্রু ঝরেনি? তুর্কি সৈকতে আইমানের নিথর দেহ দেখে কি "মানুষের" হৃদয় কাঁদেনি? দেহ থেকে খসে পড়া আফগান শিশুর "আল্লাহ, আল্লাহ" অস্ফুট ধ্বনির অর্থহীন পতন কি আমাদের চোখ একটু হলেও ঝাপসা করেনি? বাবাহারা শিশু, শিশুহারা বাবা, মা-হারা মেয়ে, মেয়ে হারা মা'য়ের অশ্রুঢেউয়ে আফগান-সিরিয়া-ইরাক-ইয়েমেন-ফিলিস্তি-কাশ্মির আজ প্লাবিত।এ রক্তের নহর কাদের অঙ্গুলি ইশারায়?

সব হারাদের সব পথ যখন রুদ্ধ হয়ে যায় তখন তার সামনে পথ একটাই খোলা থাকে; তোমার পথও রুদ্ধ করে দেয়া, অন্তত কাটা বিছিয়ে দেয়া। দেশের পর দেশ, জাতীর পর জাতী যারা জ্বালিয়ে ছারখার করে দিয়েছে, তাদের চিন্তা করা উচিত- কয়েকশ মানুষের আর্তনাদের ভার আমরা সইতে পারি না, ওরা কিভাবে সইবে সর্বহারাদের চিৎকার?

সাতজন ভাষা সৈনিকের রক্তের বদলা নিতে গিয়ে আমরা লক্ষলক্ষ প্রাণের আত্মাহুতি দিলাম, একটি নতুন পতাকা নিয়ে এলাম, দেশ স্বাধীন করলাম। আর, আজকের জঙ্গি নামে পরিচিত প্রতিশোধবাদীরা হারিয়েছে তাদের দেশ, ভাষা, কৃষ্টি, সর্বোপরি মা-বাবা-পুত্র-কন্যাদের। এ সর্বহারাদের রক্তের স্ফুলিঙ্গ আজ বোমার ভাষায় পরিবর্তিত হচ্ছে। ধর্মীয় নেতৃত্ব, বুদ্ধিবাদী সুশীল সমাজের "এসব জায়েজ নয়, এসব উচিত নয়" শ্রুতিবাক্য সর্বহারাদের ক্রোধের দেয়াল টপকাতে পারছে না- পারবে না। ভদ্রলোকের পোষাক পরে, মেদ-বুড়ী আর টাকার থলে বগলের নীচে রেখে, ঠোঁটে একচিলতে হাসি ধরে উপদেশ আউড়ানো যায়; মজলুমের আর্তনাদ কতো ভারি- তা বুঝা যায় না।

আমার সন্তানের প্রতি পাড়া-প্রতিবেশির ধমক আমি সইতে পারি না, মক্তবে হুজুরের শাসানো আমার মাথার খুলি গরম করে দেয়- চোখ লাল হয়ে ওঠে, আমার সন্তানের উপর একটি শক্ত কথায় প্রতিশোধ নেয়ার জন্য আমাদের রক্তে টগবগ স্ফুরণ হয়- তা আমরা টের পাই হামেশাই। কিন্তু, যারা তাদের সুন্দর জনপদ বিরান হতে দেখেছে, টুকরোটুকরো মাংসপিণ্ডের মতো সন্তানদের ঝাঁজরা হতে দেখেছে, তাদের অন্তর্জ্বালা আমরা পড়তে পারি না! আমাদের ঠোঁটে উঠে সুশীল থৈথৈ "এসব ভাল না!" আমি জঙ্গীদের যুদ্ধের সমর্থক নই, আমি তাদের আন্দোলনকে "জিহাদ" বলতে রাজি নই; কিন্তু সুস্পষ্টভাবে বলতে পারি, "তাদের সামনে আর কোন পথই যে খোলা নেই!"
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১৬ বিকাল ৫:৩৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "নভেম্বরের শেষ বৃষ্টি"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১০:১৩

নভেম্বরের শেষ বৃষ্টি
মঞ্জুর চৌধুরী

নীরা কথাটা বিশ্বাস করতে পারছে না। তাঁর স্বামী আরমানের আরেক মেয়ের সাথে সম্পর্ক ছিল? এই আরমান কিনা সবসময়ে আবৃত্তি করতো "এই হাত ছুঁয়েছে নীরার মুখ, আমি কি... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী

লিখেছেন ইসিয়াক, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০৭



আমাদের সেই পুরনো ভিটেটার অস্তিত্ব  এখন আর নেই। তবে বুকের গহীনে ভিটেমাটির মায়াটুকু  ঠিক আগের মতোই রয়ে গেছে। কত স্মৃতি, কত গান, কত গল্প-কোলাহল,  মান- অভিমান ! চাইলেই... ...বাকিটুকু পড়ুন

×