
ছেলেটি রেডিও শুনতো। উপস্থাপকদের কথা শুনে অবাক হতো। কারন বয়সটা ছিলো কিশোর এর। দুনিয়াটা রঙ্গিন।
তখন ইন্টারনেট এতটা সহজলভ্য ছিলো না। না ছিলো স্মার্টফোন। তাই রেডিও ও টেলিভিশন ছিলো বিনোদন এর একমাত্র মাধ্যম। ছেলেটি যখন রাতে ঘুমাতে যেতো তখন সে লেট নাইট শো শুনতো। আর আস্তে আস্তে ঘুমিয়ে যেতো।
থ্রি জি আসলো। ফোরজি আসলো। স্মার্টফোন আসলো। সবাই ইউটুব এর প্রতি আসক্ত হলো। বাসায় ফাইবার ব্রডব্যান্ড এর লাইন আসার পর সবাই রেডিও এর কথা ভুলেই গেলো।
ছেলেটি বড় হয়েছে। বিয়ে করেছে। একদিন বউ বাপের বাড়ি গেছে। বাসায় কেউ নাই। ছেলেটি কোন এক গাছের নিচে গেছে। হাতে এক কাপ চা। ও রেডিও টিউন করলো। আধা ঘন্টা ধরে শুধু গানই চললো। আরজেদের কোন কন্ঠ নাই। বাসায় এসে সে আবারও রেডিও টিউন করলো। কোন রেডিও স্টেশন এর আরজেদের কোন কন্ঠ শুনলো না। শুধু গান আর গান।
গান শুনার জন্য রেডিও লাগে না। ইউটুবই যটেষ্ঠ। পরে ইউটুব থেকে পডকাষ্ট শুনলো।
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


