ঘটনা ১. রাসূল (সা) এর দরবারে এক নারী এলেন। তার প্রথম স্বামী তাকে তালাক দিয়েছিল। তিনি রাসূল (সা) এর কাছে এসে তার ওড়নার আচল নাড়িয়ে দেখিয়ে বলল আমার দ্বিতীয় স্বামী এরকম নরম। ইশারা ছিল দ্বিতীয় স্বামীর যৌন অক্ষমতার। রাসূল (সা) প্রশ্ন করলেন একবারও কি মিলন হয়নি ? তিনি বললেন না। রাসূল (সা) বললেন তাহলে সে প্রথম স্বামীর কাছে যেতে পারবে না। (তবে চাইলে তৃতীয় বিয়ে করে নিতে পারে)
একজন নারী কতটুকু স্বাধীন হলে এ ধরনের বিষয় প্রকাশ্যে উত্থাপন করতে পারে ? রাসূল (সা) কি তাকে তিরষ্কার করেছিলেন ?
উল্লেখ্য ইসলামের বিধান হল কোন নারী যদি স্বামী যৌনতায় অক্ষম হয় তবে ইসলামী আদালতের মাধ্যমে তালাক নিতে পারেন।
ঘটনা ২. উমর (রা) এক জনসমাবেশে ভাষন দিচ্ছেন তিনি পুরুষদের নিষেধ করলেন যাতে তারা অধিক পরিমান মোহর না দেন।
সাথে সাথে একজন নারী প্রকাশ্যে বিরোধিতা করল। নারীটি বলল হে উমর আল্লাহ যেখানে কম বেশী সব পরিমনাই জায়েজ রেখেছেন (মানে নারী চাইলে অধিক মোহরও দাবি করতে পারেন) তাহলে তুমি কে যে কম মোহর দেয়ার কথা বলছ ?
ঘটনা ৩. এক সাহাবী (রা) একজন মহিলা সাহাবীকে খুব পছন্দ করতেন। তিনি তাকে পাওয়ার জন্য খুব কাদতেন। এমনকি চোখের পানিতে তার দাড়ি ভিজে যেত । রাসূল (সা) সাহাবীর এ অবস্থা দেখে খুব ব্যাথা পেলেন। তিনি সেই মহিলাকে ডেকে বললেন তুমি ঐ সাহাবীকে বিয়ে করে নাও। মহিলা উত্তর দিলেন এটা কি আপনি নবী হিসাবে আদেশ ? (মানে এটা আল্লাহ তাআলা থেকে হুকুম কি না) রাসূল (সা) বললেন না তা নয় বরং তিনি সাধারন মানুষ হিসাবেই কথাটি বলেছেন। তখন মহিলা সাহবী বললেন তাহলে আমি তাকে বিয়ে করব না। রাসূল (সা) মহিলা সাহাবীকে কোন তিরস্কার করলেন না। আর সাহাবাকে বললেন ধৈর্য্য ধারন করতে।
কতটুকু স্বাধীনতা ছিল ? একজন নবী , রাষ্টপ্রশাসক (যে সময় সারা দুনিয়াতে চলত রাজতন্ত্র) তার মুখের উপর মানা করে দিলেন ? কতটুকু স্বাধীনতা ইসলাম তাকে দিয়েছে ?
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




