কথা বলার সময় ১ম পক্ষ বলেন তাদের দাবীর সাথে ১৬ কোটি মানুষ একমত। আবার ২য় পক্ষও বলেন তাদের সাথে ১৬ কোটি মানুষ রয়েছে। তাহলে বাংলাদেশের মানুষ কি ৩২ কোটি ?
১ম পক্ষ দেশকে ভারতীয় দালালদের হাত থেকে বাঁচানের আন্দোলন করেন। অপর দিকে ২য় পক্ষ দেশ কে পাকিস্তানের হাত থেকে বাঁচানের আন্দোলন করছেন। তাহলে বাংলাদেশ নামক রাষ্ট্র কি ভারত আর পাকিস্তান মিলে শাসন করছে ?
১ম পক্ষ দেশের সংবিধানিক সংকট নিয়ে প্রশ্ন তোলেন। আবার ২য় পক্ষ সংবিধান ঠিক রাখার কথা বলে এ শাসন চালিয়ে যান। তাহলে সংবিধান আসলে কি একটা ঘোড়ার ডিম ?
১ম পক্ষ জনগনের গাড়িতে আগুন লাগিয়ে জনগনের অধিকার আদায়ে ব্যস্ত। ২য় পক্ষ জনগনের উপর গুলি চালিয়ে জনগনের অধিকার বাস্তবায়নে ব্যস্ত। তাহলে জনগন কি একটা গিনিপিগ জাতীয় প্রাণী ?
ঘটনা ঘটার সাথে সাথে ১ম পক্ষ ২য় পক্ষের উপর দায় চাপান। আর ২য় পক্ষ অভিযোগ অস্বীকার করে বলেন ঘটনার সাথে ১ম পক্ষ জড়িত। তাহলে যারা ঘটনা ঘটায় তারা কি এন্টরকটিকা মহাদেশের নাগরিক ?
১ম পক্ষ ২য় পক্ষকে গনতন্ত্র বিরোধী বলেন। আবার ২য় পক্ষ ১ম পক্ষকে স্বাধীনতা বিরোধী বলে অভিহিত করেন। তাহলে কি গনতন্ত্রের জন্য স্বাধীনতা হয় নি ?
মনের গহীনে আবদ্ধ এ প্রশ্নগুলোর জবাব দেবে কে ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



