somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসলামে জঙ্গিবাদের কোন স্থান নেই: ইফতার মাহফিলে আইডিপি নেতৃবৃন্দ

০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'ইসলাম মানবজাতির মুক্তির পয়গাম। এতে জঙ্গিবাদের কোন স্থান নেই। ইসলামিক ডেমোক্র্যাটিক পার্টি(আইডিপি) নিয়মতান্ত্রিকভাবে ইসলাম প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে'- গতকাল শুক্রবার বিকাল ৪:০০ ঘটিকার সময় যাত্রাবাড়ী মালঞ্চ কমিউনিটি সেন্টারে ইসলামিক ডেমোক্র্যাটিক পার্টি ঢাকা মহানগর কতৃক আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি ও মহানগর আইডিপির আমীর মাওলানা মাহবুবুর রহমান এসব কথা বলেন। তিনি আইডিপির সকল কর্মীকে 'ইন্না সলাতি ওয়া নুসূকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামীন' এই আয়াতে আলোকে কাজ করার আহবান জানান।

মাহফিলে স্বাগত বক্তব্যে মহানগর আইডিপির সাধারণ সম্পাদক মো: হোসেন আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নকে পরাজিত করার মাধ্যমে সারাবিশ্বকে কমিউনিজমের কালো থাবা থেকে মুক্ত করার পেছনে আইডিপির প্রতিষ্ঠাতা মুজাহিদ নেতৃবৃন্দের অবদান তুলে ধরেন। তিনি কুরআনের আয়াত যার অর্থ: 'আর আল্লাহ যদি মানব জাতির এক জাতিকে অপর জাতি দ্বারা প্রতিহত না করতেন তবে স্ব স্ব যুগে খ্রিস্টানদের গীর্জা, ইহুদীদের সিনাগগ, মুসলমানদের মসজিদ যে গুলোতে আল্লাহর জিকির বেশি বেশি হয় সেগুলোর অস্তিত্ব থাকত না(সুরা হজ্জ, আয়াত ৪০) এর উপর ভিত্তি করে বলেন যদি আল্লাহ তা'আলা মুজাহিদদের মাধ্যমে সোভিয়েত ইউনিয়নকে প্রতিহত না করতেন তবে আফগানিস্তান তো বটেই এমনকি আমাদের বাংলাদেশেও নির্বিঘ্নে দ্বীনপালন করা দুষ্কর হয়ে পড়ত। এসময় তিনি সোভিয়েত বাহিনী কতৃক ইতিপূর্বে বোখারা-সমরকন্দ ইত্যাদি এলাকায় মসজিদ-মাদ্রাসাগুলোকে ঘোড়ার আস্তাবল, নাট্যশালাতে পরিণত করার কথা তুলে ধরেন। তিনি বাংলাদেশে প্রশাসনে সর্বস্তরে বিরাজমান দুর্নীতি, অরাজকতা তুলে আশাবাদ ব্যক্ত করেন আইডিপি এসব জঞ্জালকে সোভিয়েত বাহিনীর মতই বিতাড়িত করতে সক্ষম হবে। আর এ কাজটি যে মোটেই সহজ নয় বরং এর রাস্তা কাঁটায় পরিপূর্ণ সে কথাটি সবাইকে স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন 'আমি সবাইকে আজকের এই ইফতার মাহফিলের মাধ্যমে সেই কণ্টকাকীর্ণ পথে স্বাগত জানাচ্ছি।'

আইডিপির কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য সচিব মাওলানা রুহুল আমীন বলেন আইডিপি মিছিল মিটিং ভাংচুর করে নয়, কাজের মাধ্যমেই এর বিরুদ্ধে সংঘটিত ষড়যন্ত্র, অপপ্রচার ইত্যাদির জবাব দিবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত দৈনিত আমার দেশ পত্রিকার সহকারী সম্পাদক, হিউম্যান রাইটস ফোরামের চেয়ারম্যান এবং আন্তধর্মীয় একটিভিস্ট সঞ্জীব চৌধুরী আইডিপির কর্মীদেরকে শুভেচ্ছা জানান এবং সরাষ্ট্র মন্ত্রনালয় কতৃক আইডিপি কালো তালিকাভুক্ত হওয়ার দিকে ইঙ্গিত করে বলেন 'আপনার এরকম পরিস্থতিতেও কর্মসূচি চালিয়ে যাওয়াটাই প্রমাণ করে আপনারা সৎসাহসী, যে কোন ধরনের অপরাধমূলক কাজের সাথে সংশ্লিষ্টতামুক্ত'। তিনি আইডিপির কর্মীদেরকে হিম্মত না হারিয়ে মানবকল্যাণে কাজ চালিয়ে যেতে বলেন। এ প্রেক্ষিতে তিনি বলেন, 'ইমানদার মানুষ হিম্মত হারায়না। সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য ঠিক রেখে মানুষ সৃষ্টিজগতের কল্যাণ করবে এটাই ধর্মের শিক্ষা।'

প্রধান অতিথির বক্তব্যে আইডিপির কেন্দ্রীয় আহবাহয়ক কমিটির ভাইস-কনভেনর মুফতী সিরাজুল ইসলাম সাহেব সবাইকে সাহাবায়ে কেরামের মত পুরোপুরিভাবে দ্বীন অনুযায়ী চলার আহবান জানান। তিনি বলেন সাহাবাদের ঈমান ছিল একশতে একশতভাগ যে কারণে প্রকৃতিও তাদের কথা অনুযায়ী কাজ করত। তিনি রমজানের মূল উদ্দেশ্য তাক্বওয়া অর্জন করার প্রতি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আইডিপির সাংগঠনিক সম্পাদক মুফতী মামুনুর রশীদ, সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা আহসানউল্লাহ প্রমুখ। সবশেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×