চকবাজার
আমার নিকট ঢাকায় দ্বিতীয় দর্শনীয় স্থান ছিলো চকবাজার। জামা জুতা টুপী ইত্যাদি ঢাকা আসলে কেনা হতো। লক্ষীবাজার থেকে হেঁটে পাটুয়াটুলি, ইসলামপুর , মোগলটুলী পার হয়ে চকবাজার গিয়ে কেনাকাটা করতে হতো। কারণ মৌলভীবাজার ও চকবাজারেই মুসলমানদের দোকান সবচেয়ে বেশি ছিলো। এবং মুসলমানরা এটাকেই তাদের বাজার বলে মনেকরতো। লক্ষীবাজার থেকে চকবাজারের মাঝখানে মুসলমানদের দোকান খুবই নগণ্য সংখ্যায় ছিলো।
গ্রামের বাজার ও চকবাজারের তুলনা করে আমি গ্রামে থাকাকালে বাজারে যাওয়া পছন্দই করতাম না। চকবাজারের সাজানো দোকানগুলো আমার কাছে এতো ভালো লাগতো যে, কেনার চেয়ে দেখার জন্য আমি বাজারের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত ঘোরাফেরা করতে চাইতাম। কিন্তু মুরুব্বীর নিয়ন্ত্রণে থাকায় তা সম্ভব হতো না। যার সঙ্গেই বাজারে যেতাম তা কাছ থেকে বাজার আমার অপরিচিত যে জিনিস দেখতে পেতাম সে গুলোর নাম জানতে চাইতাম। গ্রামে গিয়ে সহপাঠীদের নিকট এতোসব জিনিসের নাম বলে তাদেরকে অবাক করে দিতাম সদর ঘাট ও চকবাজারের বর্ণনা সমবয়সীদের কাছে তুলে ধরার সময় তারা খুব মনোযোগ দিয়ে শুনতো, আর আমিও ঢাকা শহরে আমার নানীর বাড়ি এ অনুভুতিতে গৌরব বোধ করতাম। তাদের আচরণ থেকে বুঝতে পারতাম তারা এ মর্যাদার স্বীকৃতি দেয়।
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



