somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালো মানুষের জীবনি। (১০)

১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রাথমিক স্কুল শিক্ষা ২

স্কুলে আমি হেডমাস্টার সাহেবের সাথেই যেতাম। ফিরবার সময় তিনি আমাকে সাথে নিয়ে আসতেন। পথেও লেখাপড়ার বিষয় প্রশ্ন করতেন । তার এই স্নেহ আমাকে খুবই আকৃষ্ট করতো । যার কারণে তাকে আমি যদিও অত্যন্ত ভয় করতাম তবুও সাহস করে খোলামেলা কথাও বলতাম। ক্লাস থ্রিতে পড়ার সময় মাঝে মাঝে শ্রুতিলিপি লেখাতেন। তিনি বলতেন আমরা লিখতাম । একদিন ক্লাসের ছাত্রদের খাতা ক্লাসেই তিনি দেখলেন। যার যতটা ভুল হলো দাগ দিয়ে ডেকে ডেকে দেখালেন। আমি দেখলাম কারো তিন চারটা ভুল হলো। তিনি আমাকে ডেকে জিজ্ঞাসা করলেন।" তোর কয়টা ভুল হলো?" খাতা দেখে বললাম " একটা মাত্র ভুল হয়েছে" সঙ্গে সঙ্গে তিনি আমাকে কয়েক ঘা বেত মারলেন। আমি বিস্মিত হয়ে বললাম, অন্যদের এতগুলো ভুল হলো অথচ আমার একটা ভুলের জন্য আমাকে মারলেন?" আমার এই প্রতিক্রিয়া দেখে তিনি কাছে ডেকে আদর করে বললেন," তোর একটা ভুলও আমি সহ্য করব না।"
তার এ স্নেহের পরশ পেয়ে আমি কেঁদে ফেললাম। ১৯৫০ সালে এম এ পরীক্ষার পর তাবলীগী জামাতের চুল্লা উপলক্ষে হেড মাস্টার সাহেবের গ্রামে গিয়েছিলাম। তখন তিনি বৃদ্ধ। যে আবেগের সঙ্গে তিনি জড়িয়ে ধরে চোখের পানি ফেললেন, তা আমার চোখেও পানি নিয়ে এল। এমন স্মৃতি কোনদিন ভুলবার নয়। ছাত্র ও শিক্ষকের এ জাতীয় সম্পর্কের কথা আজকাল কি কল্পণাও করা যায়!
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৩১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৩ কফি শপ

লিখেছেন হুমায়রা হারুন, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:০৬

আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?



ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ
...বাকিটুকু পড়ুন

×