ভালো মানুষের জীবনি। (১১)
১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রাথমিক স্কুলে শিক্ষা ৩
হেডমাস্টার সাহেবের পাঠদান পদ্ধতিটাও চমৎকার ছিলো। তিনি আমাদেরকে যোগ বিয়োগ গুন ও ভাগের বড় বড় অংক মুখে মুখেই শিখিয়ে ফেলতেন। এতে আমাদের এমন আত্মবিশ্বাস সৃষ্টি হলো যে, আমরা উপরের ক্লাসের অংক ও কষতে সক্ষম বলে মনে করতাম।
তার পাঠদানের অপর একটি পদ্ধতি আমার ছাত্র জীবনের শিক্ষার সকল স্তরে কাজে লেগেছে। সেটা হলো তিনি বলে দিতেন আগামীকালের পড়াটা ভালো করে দেখে আসবে। ফলে পরদিন ক্লাসে যখন তিনি পড়াতেন তখন মনেহত যেন এ অংশটির পড়া সম্পন্ন হয়ে গেল, এটা বাড়িতে গিয়ে পড়তে হবে না। এভাবে ক্লাসেই তিনি পড়া শিখিয়ে ফেলতেন। আজকাল মাস্টারদের কাছে প্রাইভেট না পড়লে পরীক্ষায় ভালো ফল করা যায় না। কারণ তারা ক্লাসে পড়া শেখান না।
ক্লাসে যেটা পড়ানো হবে সেটা আগেরদিন ভালো করে পড়ে নেবার এ পদ্ধতিটা কলেজ ইউনিভার্সিটিতে অবলম্বন করে আমি খুবই উপকৃত হয়েছি। ক্লাসে পড়ার আগে বিষয়টি বুঝবার চেষ্টা করার কারণে ক্লাসের লেকচার বুঝতে এততো মজা পেতাম যে বিষয়টি সম্পর্ণ আয়ত্তে এসে যেতো। লেকচার শোনার সময় উল্লেখযোগ্য পয়েন্টগুলো আমি নোট করে নিতাম। পরীক্ষায় প্রস্তুতির সময় আমার এ সব নোট মুল্যবান সম্বল বলে মনে হত। আমার প্রাইমারী স্কুলের হেড মাস্টার আমার সার্থক পথ প্রদর্শক।
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:২৯

ঘনিয়ে এসেছে প্রস্থানকাল; অনেককিছুর মতো আমিও
হারিয়ে যাবো কালের গর্ভে বা কৃষ্ণচুড়ার লালে লালে।
মূলত হারিয়ে যাওয়ার জন্যই আবির্ভূত হয়ে,
মাঝখানে সবার সাথে খেলে গেলাম বনভোজন বনভোজন।
অনেকদিন ধরেই মগজে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭
আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪

মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে...
...বাকিটুকু পড়ুন
(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)
এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা...
...বাকিটুকু পড়ুন