ভালো মানুষের জীবনি। (১২)
১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রাথমিক স্কুল শিক্ষা ৪
ক্লাস ফোরে ফর্স্ট হয়ে প্রমোশন পেলাম এবং বছরের শেষ বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য হেডমাষ্টার উৎসাহ দিলেন। কিন্তু দাদা এবং আব্বা আমাকে বাড়ি থেকে সাড়ে তিন মাইল দুর বড়াইল জুনিয়র মাদ্রাসায় আবার ক্লাস থ্রিতেই ভর্তি করে দেলেন। এমনিতেই এক বছর পরে স্কুলে ভর্তি হলাম, আবার মাদ্রাসায় ভর্তি হওয়ার কারণে আরো একবছর নষ্ট হয়ে গেলো। এতে আমার সহপাঠিদের থেকে এক ক্লাস পিছিয়ে পড়ার কারণে মনটা খারাপ হয়ে গেলো। দাদা আমার মনের ভাব বুঝতে পারলেন। আমাকে যা কিছু বললেন সবটুকু মনেও নেই এবং ঠিকমতো বুঝতেও পেরেলাম কিনা জানি না। দাদার এটুকু কথা ভালোভাবে মনেআছে ," তুমি বংশের বড় ছেলে, তোমার দাদা ও আব্বা আরবী ভাষা ভালো করে শিখেছে। বংশের বড় ছেলে হিসেবে তোমাকেও আরবী শিখতে হবে। স্কুলে আরবী পড়ার ব্যবস্থা নেই, তাই আরবীর জন্যেই তোমাকে এক ক্লাস নীচে ভর্তি করতে হলো।" এই বলে তিনি আমাকে উৎসাহ দিলেন যে বাংলা, আরবি, ইংরেজী এ তিনটি ভাষাই তোমাকে ভালো করে শিখতে হবে। যে খানে তোমাকে ভর্তি করা হয়েছে সে খানে ক্লাসে থ্রিতে থেকেই তিনটি বিষয় শেখানো হয়। আমাদের গ্রামের স্কুলে আরবী তো নেই ইংরেজীও সামান্যই পড়ানো হয়। দাদার এই সান্তনা বাণীতে সন্তুষ্ট হলাম। পরবর্তীকালে আমি উপলব্ধি করেছি যে , দাদার এ সিন্ধান্ত আমার জন্য পরম কল্যাণকর হয়েছে। এই উপলব্ধির কারণ বুঝতে হলে সেকালের চার প্রকার শিক্ষাব্যবস্থা সম্বন্ধে আলোচনা করা প্রয়োজন।
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:২৯

ঘনিয়ে এসেছে প্রস্থানকাল; অনেককিছুর মতো আমিও
হারিয়ে যাবো কালের গর্ভে বা কৃষ্ণচুড়ার লালে লালে।
মূলত হারিয়ে যাওয়ার জন্যই আবির্ভূত হয়ে,
মাঝখানে সবার সাথে খেলে গেলাম বনভোজন বনভোজন।
অনেকদিন ধরেই মগজে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭
আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪

মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে...
...বাকিটুকু পড়ুন
(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)
এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা...
...বাকিটুকু পড়ুন