somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আইসিসির কর্তাদের 'কুকুর' বললেন আইরিশ ক্যাপ্টেন ৷

০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসির উপর একের পর
ক্ষোভ জমছেই ক্রিকেট খেলুরে দেশগুলোর। এই
সংগঠনটি বাংলাদেশকে নিয়ে রীতিমত
ছেলেখেলা খেলেছে।

এতে করে আইসিসিকে নিয়ে
সমালোচনা হচ্ছে বিশ্বজুড়েই।
এবার আগামী বিশ্বকাপে দশ দল নিয়ে খেলার জন্য
আইসিসির সিদ্ধান্তকে মোটা মাথার পরিকল্পনা
আখ্যা দিয়ে একহাত নিলেন আয়ারল্যান্ডের
অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড।

সংস্থার
কতিপয় কর্মকর্তাকে কুকুর বলেও উপাধি দিলেন
তিনি!

এক সংবাদ সম্মেলনে এই ক্রিকেটার মুখ খুলে বললেন,
‘গেলো বিশ্বকাপে আয়ারল্যান্ডের হারের জন্য
প্রার্থনা করেছে আইসিসির বেশ কয়েকজন উর্ধ্বত্বন
‘কুকুর’।

আইরিশ অধিনায়ক বলছেন, ‘আমরা যেন শেষ আটে না
আসতে পারি এজন্য রীতিমত এই কাণ্ড করেছে তারা।

আমরা শেষ আটে আসলে আইসিসির দশ দলের
বিশ্বকাপ থিউরি বানাতে ঝামেলা হতো।’ খবর
স্পোর্টিংলাইফডটকমের।

আইরিশ অধিনায়ক আরো বলেন, ‘আমরা জানতাম
ভালো খেলার বিকল্প নেই এবং আমাদের সেরাটাই
আমরা খেলেছি। আমরা বিশ্বকাপে দেখিয়ে
দিয়েছি আইরিশরা ক্রিকেটে কী করে দেখাতে
পারে। কিন্তু আমাদের শঙ্কা ছিল, হয়তো সামনের
খেলাগুলো আমাদের নাও খেলা হতে পারে। কারণ
আইসিসি যেন বন্দুক তাক করে রেখেছিল আমাদের
বিশ্বকাপ থেকে বিদায় করতে।’

আইসিসি বলছে, সবার জন্য নাকি সামনের
বিশ্বকাপে সমান সুযোগ থাকছে। আসলে এটা
ভাওতাবাজি,’ এমনটাই মনে করছেন পোর্টারফিল্ড।

গেল বিশ্বকাপে গ্রুপ পর্বে থেকে বাদ পড়ে
আয়ারল্যান্ড। তবে গ্রুপ পর্বে ছয়টির তিনটিতে জয়
পেয়েছে তারা। এরমধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে
৩শ’র উপরে রান তাড়া করে ম্যাচ জিতে
বিশ্বকাপের উদীয়মান তারকা দলে পরিণত হয়
আইরিশরা।

উল্লেখ্য, ২০১৯ সালে আইসিসির সদস্য আট দল
সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। দলগুলো
হলো ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ
আফ্রিকা, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান ও ওয়েস্ট
ইন্ডিজ। বাকি দুটি স্থানের জন্য লড়বে বাংলাদেশ,
স্কটল্যান্ড, আয়ারল্যান্ড এবং জিম্বাবুয়ের মতো
সহযোগী দেশগুলো।

উৎসঃ জাগো নিউজ
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×