একবার ছোটবেলায় ভূমিকম্পের সময় পুকুর পাড়ে দাড়িয়ে ছিলাম, দেখলাম পুকুরের পানি এদিক ওদিক দুলছিল, শরীলটাও দোলনার মত দুলতেছিল,অদ্ভুত ভালো লাগা!! নিজেদের দোলনা ছিল না বলে ছোট মনে যে আক্ষেপ ছিল সেই আক্ষেপের কারণে সুখানুভূতির সেই ভূমিকম্প কখনো মন্দ হতে পারে চিন্তা ও করতে পারি নি!!
তারপর ইংরেজী দ্বিতীয় পত্র কমপ্রিয়েনসনে আবার পরিচয় ঘটে ভূমিকম্পের সাথে, ওহ মাই গড!! আর্থকুয়েক, এত কঠিন সব শব্দ!! সত্যি যেন দাঁত ভেঙ্গে গেল তখন বুজলাম এভাবে হয়ত দালানও ভেঙ্গে যায়,
অতপর দেখলাম বিটিভি'তে একটি সচেতনতামূলক নির্দেশিকা, তখন থেকে প্যাকটিস করে যাচ্ছি, ভূমিকম্প আসলে কত সহজে টেবিলের তলে আশ্রয় নেওয়া যায়, মোটা মানুষদের দেখে আপসোস হতে থাকল, আমার মত অত সহজে কি তারা টেবিলের নিচে টুস করে ডুকে যেতে পারবে!!
এরপর টেলিভিশনের সুবাদে এবং বয়স বাড়ার সাথে সাথে অনেক বার ভূমিকম্পের সাথে যতবার পরিচয় হয়েছি ততবার আমাদের দেশের কথা মাথায় এসেছে,
ধরুন, নেপালে না হয়ে এই ভূমিকম্প যদি ঢাকায় আঘাত হানত, মুহূর্তে কি কয়েক লাখ মানুষ মারা যেত না!! তখন আমরা যদি বেচে থাকতাম সাহায্যের জন্য আশে পাশের দেশের দিকে তাকিয়ে থাকতাম, কি করুণ পরিস্থতি, আমার আপনার আপন কোন মানুষ হয়তো ধ্বংস স্তূপের নিচে পরে থাকত!!
ভাই,ভূমিকম্প ছাড়া যে দেশে এমনি রানা প্লাজা/তাজরিন ফ্যাশন ধ্বসে পরে সে দেশে যদি এমন একটি ভূমিকম্প উৎপত্তিস্থল হয় তাহলে কি হবে ভেবে সত্যি গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে!!
অনেকে আজকে দেখলাম, ভূমিকম্প নিয়ে ফিলিং মজা নিচ্ছে, আল্লাহর দোহায় একটু চিন্তা করে দেখুন, কি ভবিষ্যত আমাদের সামনে অপেক্ষা করে থাকতে পারে!! আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করো, নেপালকে এই শোক কেটে উঠার তওফীক দান করুন ৷৷
সর্বশেষ কথা, নেপাল আমাদের দিকে তাকিয়ে আছে, আমরা কি করতে পারি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


